News Flash

  • Home
  • খেলা
  • কার্টি-কিংয়ের সেঞ্চুরিতে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজের
Image

কার্টি-কিংয়ের সেঞ্চুরিতে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজের

ব্রিজটাউন, ৭ নভেম্বর (হি.স.) : তিন ম্যাচের সিরিজ ছিল ১-১। এর ফলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের শেষ ওয়ানডে ছিল অঘোষিত ফাইনাল। তৃতীয় একদিনের ম্যাচটি কেসি কার্টি (১২৮) ও ব্রান্ডন কিংয়ের (১০২) দুর্দান্ত সেঞ্চুরিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বুধবার রাতে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৬৩ রান করে ইংল্যান্ড। জবাবে দিতে নেমে ৮ উইকেট আর ৪২ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।

ইংল্যান্ডকে মাঝারি মানের একটি পুঁজি এনে দিতে সাহায্য করেছে দুটি জুটিl পঞ্চম উইকেটে স্যাম কারেনকে নিয়ে ৭০ রানের জুটি করেন ওপেনার ফিল সল্ট। কারেন ৫২ বলে ৪০ রান করেন। আর ষষ্ঠ উইকেটে সল্টের সঙ্গে ৭০ রানের আরও একটি জুটি করেন ডেন মাউসলি। ১০৮ বলে ৭৪ রানে সল্ট আউট হন। এছাড়া সহায়তা করেন জেমি ওভারটন ও জোফরা আরচার। ২১ বলে ৩২ রান করেন ওভারটন। ১৭ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন আরচার।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top