News Flash

  • Home
  • দেশ
  • বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আবহাওয়ার আমূল পরিবর্তন উত্তরাখণ্ডের বাঘেশ্বরে
Image

বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আবহাওয়ার আমূল পরিবর্তন উত্তরাখণ্ডের বাঘেশ্বরে

বাঘেশ্বর, ৫ নভেম্বর (হি.স.): আবহাওয়ার আমূল পরিবর্তনের সাক্ষী হল উত্তরাখণ্ডের বাঘেশ্বর জেলা। মঙ্গলবার সকালে বাঘেশ্বর জেলার কাপকোটে বৃষ্টি ও সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই বদলে গিয়েছে আবহাওয়া। সকাল থেকেই শীতের আমেজ কাপকোটে। পাহাড়ে বৃষ্টির সৌজন্যে সমতলও ঠান্ডা হয়েছে অনেকটাই।

বর্ষা বিদায়ের পরও উত্তরাখণ্ডের তিনটি জেলা, যথাক্রমে চামোলি, বাঘেশ্বর এবং পিথোরাগড়-এ হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। রাজ্যের বাকি অংশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে৷ আবহাওয়া কেন্দ্রের পরিচালক বিক্রম সিং বলেছেন, বৃষ্টিপাতের অভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তবে, এবার বৃষ্টির সৌজন্যে তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

২০২৭-এ চালু হতে পারে ভারত এনসিএপি ২.০, নিরাপদ চালকদের পুরস্কার ও নিয়মভঙ্গকারীদের লাইসেন্স বাতিলের ভাবনা: গডকরি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সড়ক নিরাপত্তা আরও জোরদার করতে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে গ্রেডেড পয়েন্ট…

ByByNews Desk Sep 3, 2026

আসন্ন বাণিজ্য চুক্তির ফলে বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশে প্রতিযোগীদের তুলনায় কম শুল্কে প্রবেশাধিকার পাবে ভারত: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বিভিন্ন দেশের বাজারে প্রবেশাধিকার আরও গভীর করার উদ্যোগের…

ByByNews Desk Sep 3, 2026

তৃতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা, দলিত কল্যাণ ও কৃষক আত্মহত্যা নিয়ে কর্ণাটক সরকারকে নিশানা বিজেপির

রায়চুর (কর্ণাটক), ৩ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকে বিজেপির ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়ল। এদিন রাজ্য বিজেপি সভাপতি…

ByByNews Desk Sep 3, 2026

শিলিগুড়ি করিডরের গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণে ২,০৭৭ কোটি টাকার প্রকল্প

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাগডোগরার সঙ্গে প্রতিবেশী বিহারের কিশনগঞ্জ জেলার গলগালিয়াকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top