News Flash

  • Home
  • বিনোদন
  • ৭-দিনের ব্যবধানে দ্বিতীয়বার, সলমন খানকে ফের খুনের হুমকি, সতর্ক মুম্বই পুলিশ
Image

৭-দিনের ব্যবধানে দ্বিতীয়বার, সলমন খানকে ফের খুনের হুমকি, সতর্ক মুম্বই পুলিশ

মুম্বই, ৫ নভেম্বর (হি.স.): ফের খুনের হুমকি পেলেন বলিউড অভিনেতা সলমন খান। ৭-দিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার খুনের হুমকি পেলেন সলমন। উপর্যুপরি এই হুমকির প্রেক্ষিতে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছে মুম্বই পুলিশ। গত ৩০ অক্টোবর সলমনকে খুনের হুমকি এসেছিল মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে। সেই সময়ে দু’কোটি টাকাও দাবি করা হয়। সোমবার রাতে লরেন্স বিশ্নোইয়ের ভাই আনমোলের নামে আবার হুমকি ফোন আসে। এবার আরও বেশি পরিমান টাকা দাবি করা হয়েছে।

হুমকিতে দাবি করা হয়েছে, “বাঁচতে চাইলে ক্ষমা চান, নাহলে ৫ কোটি টাকা দিন।” এই হুমকি পাওয়ার পরই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। কোথা থেকে এই বার্তা এসেছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিন ফার্নান্ডেজের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে করা বিশেষ অনুমতি…

ByByNews Desk Jun 25, 2026

এএমএমএ-র সংকট কেটে যাবে, আশাবাদী মাম্মুট্টি

কোচি/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): মালয়ালম চলচ্চিত্র শিল্পের শিল্পী সংগঠন অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টস (এএমএমএ)-কে ঘিরে চলমান সংকট…

ByByNews Desk Jun 24, 2026

অম্বুবাচী উপলক্ষে মা কামাখ্যাকে স্মরণ লিসা রায়ের, ‘কিছু তীর্থযাত্রা কখনও শেষ হয় না’

মুম্বই, ২৪ জুন (আইএএনএস): অম্বুবাচী মেলার সূচনাকে কেন্দ্র করে মা কামাখ্যাকে স্মরণ করে আবেগঘন বার্তা শেয়ার করলেন অভিনেত্রী…

ByByNews Desk Jun 24, 2026

বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ভাইয়ের উপর হামলা, গুরুতর আহত; তদন্ত শুরু পুলিশের

পাটনা, ২২ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি-র ভাই বিজেন্দ্র নাথ তিওয়ারির উপর হামলার ঘটনা সামনে এসেছে বিহারের…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top