News Flash

  • Home
  • দিনের খবর
  • পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের পরিকল্পনা ২৫ নভেম্বর থেকে
Image

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের পরিকল্পনা ২৫ নভেম্বর থেকে

কলকাতা, ৩ নভেম্বর (হি. স.) : সব কিছু ঠিকঠাক থাকলে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে। কমপক্ষে তা ১০ দিন ধরে চলবে। এই পর্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের ভাবনা রয়েছে সরকার পক্ষের। কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি ১০০ দিনের কাজ ও আবাস যোজনা প্রকল্পের বিষয় নিয়েও আলোচনার অবকাশ থাকছে। সংশ্লিষ্ট বিষয়ে সরকারি প্রস্তাবও আনা হতে পারে। উল্লেখ্য, ১৩ নভেম্বর রয়েছে এই রাজ্যের পাঁচ জেলার ছয়টি আসনে ভোটগ্রহণ। বিধানসভার কেন্দ্রের নির্বাচনী ফল প্রকাশ ২৩ নভেম্বর। সুতরাং ২৫ তারিখ অধিবেশন শুরু হলে নতুন বিধায়কদের শপথ গ্রহণ পর্ব সম্পন্ন করতেও সুবিধা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অধিবেশনে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে সুযোগ থাকছে আলাপ আলোচনার। ইতিমধ্যেই বিভিন্ন দফতরের কাছে বিভাগীয় রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। পরিষদীয় বিভাগ সূত্রে এই তথ্য প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top