News Flash

  • Home
  • দেশ
  • ৩-৭ নভেম্বর অস্ট্রেলিয়া যাচ্ছেন জয়শঙ্কর, সিঙ্গাপুরেও রয়েছে কর্মসূচি 
Image

৩-৭ নভেম্বর অস্ট্রেলিয়া যাচ্ছেন জয়শঙ্কর, সিঙ্গাপুরেও রয়েছে কর্মসূচি 

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.) : বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ৩-৭ নভেম্বর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। এরপর ৮ নভেম্বর তিনি যাবেন সিঙ্গাপুরেও।

শনিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ৩ থেকে ৭ নভেম্বর অস্ট্রেলিয়া সফরে যাবেন। সফরের সময় তিনি ব্রিসবেনে যাবেন এবং অস্ট্রেলিয়ায় ভারতের চতুর্থ কনস্যুলেট উদ্বোধন করবেন। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং-এর সঙ্গে ১৫-তম বিদেশমন্ত্রীর ফ্রেমওয়ার্ক ডায়ালগের সহ-সভাপতিত্ব করবেন জয়শঙ্কর।

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সফরের দ্বিতীয় পর্যায়ে, ৮ নভেম্বর সরকারি সফরে সিঙ্গাপুরে যাবেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। এই সময়ে তিনি এসিয়ান-এর অষ্টমতম গোলটেবিল-ভারতীয় নেটওয়ার্ক অফ থিঙ্ক ট্যাঙ্কস-এ ভাষণ দেবেন। তিনি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব পর্যালোচনা করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার উপায়গুলি অন্বেষণ করতে সিঙ্গাপুরের নেতৃত্বের সাথে দেখা করবেন।

Releated Posts

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026

‘নির্মম কংগ্রেস-জেএমএম সরকার’: ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে সরব এনডিএ নেতারা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): নিয়োগ ও ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঝাড়খণ্ডে চলমান ছাত্র আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের…

ByByNews Desk Aug 11, 2026

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top