News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডে বাজির দোকানে আগুন লেগে ভস্মীভূত ৬০-টিরও বেশি দোকান
Image

ঝাড়খণ্ডে বাজির দোকানে আগুন লেগে ভস্মীভূত ৬০-টিরও বেশি দোকান

রাঁচি, ১ নভেম্বর (হি. স.) : ঝাড়খণ্ডের বোকারোয় গর্গ সেতুর কাছে দীপাবলির রাতে বাজির দোকানে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একাধিক দোকান।

স্থানীয় সূত্রে দাবি, সেই সংখ্যা ৬০-টিরও বেশি। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে । বোকারোর ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) অলোক রঞ্জন জানিয়েছেন, ১৩-১৪টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে ঘটনায় কেউ হতাহত হননি।

জানা গিয়েছে, প্রতি বছরই গর্গ সেতুর কাছে অস্থায়ীভাবে বাজির দোকান সাজিয়ে বসেন বহু বিক্রেতা। ডিএসপি জানিয়েছেন, প্রশাসনের অনুমতি নিয়েই প্রতি বছর ওই সেতুর কাছে অস্থায়ী দোকান নিয়ে বসেন বাজি বিক্রেতারা। দীপাবলি উপলক্ষ্যে বাজির কেনার জন্য ভিড়ও হয় সেখানে।

বৃহস্পতিবার বাজি ফাটানোর সময় কোনওভাবে একের পর এক দোকানে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে। সবাই আতঙ্কে হুড়োহুড়ি করতে থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাজির ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

বেসরকারি বিনিয়োগ বাড়াতে নগর ভূমি সীমা আইন সংশোধনের ভাবনা রাজ্য সরকারের

কলকাতা, ১৩ জুলাই (আইএএনএস): শিল্প ও পরিকাঠামো প্রকল্পের জন্য জমির প্রাপ্যতা বাড়াতে আরবান ল্যান্ড (সিলিং অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট,…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

সিআরপিএফ-এর ৮৮তম প্রতিষ্ঠা দিবসে নাগরিকদের অংশগ্রহণের আহ্বান কেন্দ্রের

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর ৮৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশবাসীকে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কর্মসূচিতে অংশগ্রহণের…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

উত্তর কর্নাটকের খরাপীড়িত কৃষকদের একরপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের দাবি বিজেপির

বিদার, ১৩ জুলাই: উত্তর ও কল্যাণ কর্নাটকের খরাপীড়িত কৃষকদের জন্য অবিলম্বে একরপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

মেয়াদোত্তীর্ণ পাউরুটি পরিবেশন দিল্লি-ভোপাল শতাব্দী এক্সপ্রেসে, ক্যাটারারকে জরিমানা, তদন্তের নির্দেশ আইআরসিটিসি-র

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস) : নয়াদিল্লি-রানি কমলাপতি শতাব্দী এক্সপ্রেসে (ট্রেন নম্বর ১২০০২) যাত্রীদের সকালের খাবারের সঙ্গে মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত…

ByBySandeep Biswas Jul 12, 2026
Scroll to Top