News Flash

  • Home
  • দিনের খবর
  • কাপড় শুকানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদে চলল গুলি, রণক্ষেত্র কুলটি
Image

কাপড় শুকানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদে চলল গুলি, রণক্ষেত্র কুলটি

কুলটি, ১নভেম্বর (হি. স.) : কাপড় শুকানোকে কেন্দ্র করে হাতাহাতি, চলল গুলি। রণক্ষেত্র আসানসোলের কুলটি থানার শীতলপুর এলাকা। বিবাদ চরমে উঠলে দুই প্রতিবেশী লাঠি নিয়ে একে অপরকে মারধর করেন বলে জানা যাচ্ছে। হাতও ভেঙে যায় একজনের।

শীতলপুরে ইসিএলের চার নম্বরে পাশাপাশি রয়েছে দু’টি আবাসন। একটি কালীচরণ রামের, অন্যটি সঞ্জীব শর্মার। স্থানীয় সূত্রে খবর, কালীচরণের পরিবার ভেজা কাপড় মেলায় শুরু হয় বিবাদ। প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি, তারপর লাঠি নিয়ে চড়াও হয় একে অপরের উপর। এরইমধ্যে হাত ভেঙে যায় কালীচরণের। বাবাকে বাঁচাতে গিয়ে সঞ্জীব ও তাঁর ছেলে পিন্টু শর্মার আক্রমণের মুখে পড়ে কালীচরণের ছেলে আয়ূষ সোম।

অভিযোগ, পেশায় পুরোহিত সঞ্জীব উত্তেজনার আবহে আচমকা বাড়ি থেকে বন্দুক বের করে আয়ূষকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। স্থানীদের মোবাইলে তোলা ছবিতে সঞ্জীব শর্মার হাতে দেশি বন্দুকও দেখা যায়। এদিকে উত্তেজনার খবর ততক্ষণে চলে গিয়েছে পুলিশের কাছে। সঞ্জীব ও পিন্টুকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু বন্দুকটির খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় লোকজন বলছেন, পুলিশ দেখে বন্দুকটি সামনের পুকুরে ফেলে দিয়েছেন সঞ্জীব। তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচন: বিজেপি প্রার্থীর হলফনামা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কংগ্রেস

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত…

ByByNews Desk Sep 23, 2026

মাদকমুক্ত বাংলা গড়ার অঙ্গীকার, ড্রাগ পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গকে মাদকমুক্ত করতে তাঁর সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবৈধ মাদক…

ByByNews Desk Sep 23, 2026

মায়াবতীর ভাইপো ইশান আনন্দকে বিএসপির জাতীয় কনভেনর নিয়োগ

লখনউ, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): সাংগঠনিক রদবদলের মধ্যে নিজের ভাইপো ইশান আনন্দকে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র জাতীয় কনভেনর হিসেবে…

ByByNews Desk Sep 23, 2026

কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর ১৬টি স্থানে ইডির তল্লাশি, অর্থ পাচার ও এফইএমএ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন এবং একটি কর্পোরেট সংস্থা অধিগ্রহণে অনিয়মের অভিযোগে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top