ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় শুরু করা হবে। টিআইটি স্টেডিয়ামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন অচিরেই সার্থক হবে। এর জন্য বিশেষ করে পুরানো চুক্তি অনুযায়ী যিনি এই কাজের দায়িত্বে রয়েছেন, উনাকে আইনসম্মত উপায়ে সরিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে নতুনভাবে টেন্ডার ডাকার মধ্য দিয়ে অবশিষ্ট কাজ সম্পন্ন করে, প্রস্তাবিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেটপ্রেমীদের হাতে তুলে দেওয়া হবে। আজ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে সর্বসম্মতিক্রমে গঠনমূলক সিদ্ধান্ত গৃহীত হয়। তৃণমূল স্তর থেকে ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যন্ত এলাকা বা অঞ্চলে সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে বের করে কোচের মাধ্যমে ক্রিকেট প্রশিক্ষণের ব্যবস্থা করলে আগামী দিনে প্রচুর ক্রিকেটার বেরিয়ে আসবে এবং তাদের থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে সুগঠিত রাজ্য দল গঠন করা যাবে বলে আলোচনায় উঠে আসে। এছাড়া, সব কটি সাব ডিভিশনে ক্রিকেট খেলার উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় হোস্টেল, মাঠ ইত্যাদির বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

টি সি এ-র বার্ষিক সাধারণ সভায় গুরুত্বপূর্ণ গঠনমূলক সিদ্ধান্ত গৃহীত
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















