News Flash

  • Home
  • দেশ
  • মধ্য ও দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি আইএমডি-র 
Image

মধ্য ও দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি আইএমডি-র 

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): মধ্য ও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই মর্মে সতর্কতাও জারি করা হয়েছে। আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ ও ছত্তিশগড়ের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এরপর ৩১ অক্টোবর ও পয়লা নভেম্বর উপকূলীয় কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আইএমডি আরও জানিয়েছে, এই মাসের শেষে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ এবং উপকূলীয় এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১ নভেম্বর কেরল ও মাহে, তামিলনাড়ু, উপকূলীয় কর্ণাটক ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে বৃষ্টি প্রত্যাশিত। চলতি সপ্তাহে দেশের বাকি অংশে আবহাওয়ার কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

Releated Posts

তৃতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা, দলিত কল্যাণ ও কৃষক আত্মহত্যা নিয়ে কর্ণাটক সরকারকে নিশানা বিজেপির

রায়চুর (কর্ণাটক), ৩ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকে বিজেপির ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়ল। এদিন রাজ্য বিজেপি সভাপতি…

ByByNews Desk Sep 3, 2026

শিলিগুড়ি করিডরের গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণে ২,০৭৭ কোটি টাকার প্রকল্প

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাগডোগরার সঙ্গে প্রতিবেশী বিহারের কিশনগঞ্জ জেলার গলগালিয়াকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

পাঞ্জাবের এসআইআর খসড়া ভোটার তালিকায় রাঘব চাড্ডার নাম ‘স্থানান্তরিত’, প্রতিহিংসার রাজনীতির অভিযোগ

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর আওতায় তৈরি খসড়া ভোটার তালিকায় নিজের…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top