মুম্বই, ৩০ অক্টোবর (হি.স.): আবারও খুনের হুমকি পেলেন বলিউড অভিনেতা সলমন খান। মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে এসে পৌঁছেছে সেই হুমকি বার্তা। দাবি করা হয়, সলমন যদি দুই কোটি টাকা না দেন, তবে তাঁকে খুন হতে হবে! মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্র্যাফিক পুলিশের কাছে সলমনকে খুন করার হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়। তবে সেই বার্তা কোথা থেকে পাঠানো হচ্ছে তার কোনও উল্লেখ নেই। মুম্বইয়ের ওরলিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে মামলা রুজু হয়েছে।

দুই কোটি না দিলে খুন হতে পারেন, ফের হুমকি সলমন খানকে
Releated Posts
২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিন ফার্নান্ডেজের
নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে করা বিশেষ অনুমতি…
এএমএমএ-র সংকট কেটে যাবে, আশাবাদী মাম্মুট্টি
কোচি/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): মালয়ালম চলচ্চিত্র শিল্পের শিল্পী সংগঠন অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টস (এএমএমএ)-কে ঘিরে চলমান সংকট…
অম্বুবাচী উপলক্ষে মা কামাখ্যাকে স্মরণ লিসা রায়ের, ‘কিছু তীর্থযাত্রা কখনও শেষ হয় না’
মুম্বই, ২৪ জুন (আইএএনএস): অম্বুবাচী মেলার সূচনাকে কেন্দ্র করে মা কামাখ্যাকে স্মরণ করে আবেগঘন বার্তা শেয়ার করলেন অভিনেত্রী…
বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ভাইয়ের উপর হামলা, গুরুতর আহত; তদন্ত শুরু পুলিশের
পাটনা, ২২ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি-র ভাই বিজেন্দ্র নাথ তিওয়ারির উপর হামলার ঘটনা সামনে এসেছে বিহারের…
















