News Flash

  • Home
  • দেশ
  • অযোধ্যায় ৩-দিন চলবে দীপোৎসব, রামনগরীতে আঁটোসাঁটো নিরাপত্তা 
Image

অযোধ্যায় ৩-দিন চলবে দীপোৎসব, রামনগরীতে আঁটোসাঁটো নিরাপত্তা 

অযোধ্যা, ৩০ অক্টোবর (হি.স.): রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যায় প্রথম দীপাবলী। ৩-দিন ধরে দীপোৎসব চলবে। আর তাই অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। পুলিশ তো আছেই, নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে এনএসজি কম্যান্ডো এবং আধাসেনা এবং সন্ত্রাসদমন শাখা। অযোধ্যার গুরুত্বপূর্ণ এলাকাগুলি চিহ্নিত করে সেখানে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। রাম মন্দির-সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মোতায়েন করা হয়েছে পুলিশ, এনএসজি কম্যান্ডো, সন্ত্রাসদমন শাখা। সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দির। রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এটাই প্রথম দীপাবলি। ফলে স্বাভাবিক ভাবেই এই দীপোৎসব ঘিরে উন্মাদনা তুঙ্গে।  এই দীপোৎসবে যাতে সাধারণ মানুষ শামিল হতে পারেন তার জন্য ১ নভেন্বরের মধ্যরাত পর্যন্ত মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। দর্শনার্থীরা ৪বি গেট থেকে মন্দিরের সজ্জা দেখার সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে।

Releated Posts

তৃতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা, দলিত কল্যাণ ও কৃষক আত্মহত্যা নিয়ে কর্ণাটক সরকারকে নিশানা বিজেপির

রায়চুর (কর্ণাটক), ৩ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকে বিজেপির ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়ল। এদিন রাজ্য বিজেপি সভাপতি…

ByByNews Desk Sep 3, 2026

শিলিগুড়ি করিডরের গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণে ২,০৭৭ কোটি টাকার প্রকল্প

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাগডোগরার সঙ্গে প্রতিবেশী বিহারের কিশনগঞ্জ জেলার গলগালিয়াকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

পাঞ্জাবের এসআইআর খসড়া ভোটার তালিকায় রাঘব চাড্ডার নাম ‘স্থানান্তরিত’, প্রতিহিংসার রাজনীতির অভিযোগ

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর আওতায় তৈরি খসড়া ভোটার তালিকায় নিজের…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top