News Flash

  • Home
  • দেশ
  • খারাপ আবহাওয়ায় কষ্টে দিল্লি-এনসিআর, ধোঁয়াশা গ্রাস করলো রাজধানীকে  
Image

খারাপ আবহাওয়ায় কষ্টে দিল্লি-এনসিআর, ধোঁয়াশা গ্রাস করলো রাজধানীকে  

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): এমনিতেই বায়ুদূষণে শ্বাসরুদ্ধ অবস্থা দিল্লির, তার মধ্যেই যমুনার জল বিষাক্ত হয়ে উঠেছে। যমুনায় অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে রোজই। প্রতি বছরের মতো এবারও দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকা বায়ুদূষণে নাজেহাল। তবে, এই বছর শীতের অনেক আগেই।দিল্লির পাশাপাশি গ্রেটার নয়ডার মতো জনবহুল এলাকায় বাতাসের গুণগতমান খারাপ হয়ে গিয়েছে। খারাপ আবহাওয়া উত্তর প্রদেশের মোরাদাবাদেও। বিগত কয়েকদিনের মতো বুধবারও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল রাজধানী দিল্লি। শীত যত এগিয়ে আসছে দিল্লির বাতাসের গুণগতমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) অর্থাৎ একিউআই ততই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। বুধবার সকালে দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতে বাতাসের গুণগত মান খারাপ ছিল।কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে দিল্লির আইটিও এলাকায় বাতাসের গুণগতমান ছিল ২৮৪, আবার আনন্দ বিহার এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৫১, যা খুবই খারাপ পর্যায়ে পড়ে।

Releated Posts

তৃতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা, দলিত কল্যাণ ও কৃষক আত্মহত্যা নিয়ে কর্ণাটক সরকারকে নিশানা বিজেপির

রায়চুর (কর্ণাটক), ৩ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকে বিজেপির ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়ল। এদিন রাজ্য বিজেপি সভাপতি…

ByByNews Desk Sep 3, 2026

শিলিগুড়ি করিডরের গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণে ২,০৭৭ কোটি টাকার প্রকল্প

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাগডোগরার সঙ্গে প্রতিবেশী বিহারের কিশনগঞ্জ জেলার গলগালিয়াকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

পাঞ্জাবের এসআইআর খসড়া ভোটার তালিকায় রাঘব চাড্ডার নাম ‘স্থানান্তরিত’, প্রতিহিংসার রাজনীতির অভিযোগ

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর আওতায় তৈরি খসড়া ভোটার তালিকায় নিজের…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top