News Flash

  • Home
  • দেশ
  • উত্তর প্রদেশের বালিয়ায় দুর্ঘটনার কবলে পড়লো বাস, আহত ২৯ জন পুলিশ কর্মী 
Image

উত্তর প্রদেশের বালিয়ায় দুর্ঘটনার কবলে পড়লো বাস, আহত ২৯ জন পুলিশ কর্মী 

বালিয়া, ৩০ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের বালিয়ায় দুর্ঘটনার কবলে পড়লো একটি বাস। ওই বাসে বিহার স্পেশাল আর্মস পুলিশ কর্মীরা ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পুকুরে পড়ে যায় বাসটি। এই দুর্ঘটনায় ২৯ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। সবাই আপাতত স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বাইরিয়াতে।বালিয়ার পুলিশ সুপার বিক্রান্ত বীর বুধবার সকালে বলেছেন, “বিহার স্পেশাল আর্মস পুলিশের ১৮-তম ব্যাটালিয়নের একটি কোম্পানি প্রাইভেট বাসে দেহরি-অন-সোন থেকে যাওয়ার সময় বাইরিয়াতে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ২৯ জন জওয়ান আহত হন। আহতদের উদ্ধার করার পরে বাইরিয়া থানার আধিকারিকরা হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে ১০ জনকে সুচিকিৎসার জন্য জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। সকলের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।”

Releated Posts

তৃতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা, দলিত কল্যাণ ও কৃষক আত্মহত্যা নিয়ে কর্ণাটক সরকারকে নিশানা বিজেপির

রায়চুর (কর্ণাটক), ৩ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকে বিজেপির ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়ল। এদিন রাজ্য বিজেপি সভাপতি…

ByByNews Desk Sep 3, 2026

শিলিগুড়ি করিডরের গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণে ২,০৭৭ কোটি টাকার প্রকল্প

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাগডোগরার সঙ্গে প্রতিবেশী বিহারের কিশনগঞ্জ জেলার গলগালিয়াকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

পাঞ্জাবের এসআইআর খসড়া ভোটার তালিকায় রাঘব চাড্ডার নাম ‘স্থানান্তরিত’, প্রতিহিংসার রাজনীতির অভিযোগ

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর আওতায় তৈরি খসড়া ভোটার তালিকায় নিজের…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top