News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুয়ো পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ব্যক্তির
Image

কুয়ো পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর: কুয়োর ভেতর পরিষ্কার করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক ব্যক্তি। ঘটনা বাগবাসা বিধানসভা এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত বাগবাসা থানা সংলগ্ন এলাকায় একটি কুয়ো পরিষ্কারের জন্য কুয়োর ভেতর দুজন ব্যক্তি নামে। কিন্তু কুয়োর ভেতর বিষাক্ত গ্যাস হয়ে যাওয়াতে মুহূর্তের মধ্যেই দুই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে। এটি দেখতে পেয়ে আশপাশের লোকজন তাদের বাঁচাতে তরিঘড়ি শুরু করে। সাথে সাথে খবর দেওয়া হয় ধর্মনগর দমকল বিভাগের কর্মীদের। এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যাওয়ার জন্য অগ্রসর হয়।

কিন্তু দমকল বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয় জনগণ কুয়োর ভেতর থাকা ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে।এরপর তাদের মধ্যে একজনকে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় জনগণ।

জানা যায়, সেখানে ওই ব্যক্তির চিকিৎসা চলছে এবং অপরজনকে নিয়ে আসা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অপর ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে।

Releated Posts

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন পূর্ব গান্ধীগ্রাম, চরম ভোগান্তিতে এলাকাবাসী

আগরতলা, ২৮ এপ্রিল: আজ সকালের অল্প বৃষ্টিতেই চরম ভোগান্তির ছবি সামনে এল বামুটিয়া বিধানসভার অন্তর্গত পূর্ব গান্ধীগ্রাম পঞ্চায়েত…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ, পূর্ব থানায় ডেপুটেশন অটো শ্রমিকদের

আগরতলা, ২৭ এপ্রিল: ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে সোমবার আগরতলার পূর্ব থানায় ডেপুটেশন জমা দিল…

ByByReshmi Debnath Apr 27, 2026

টিটিএএডিসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, তদন্ত ও স্বচ্ছ নিয়োগের দাবি

আগরতলা, ২৭ এপ্রিল: টিটিএএডিসি-তে সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের মাথায় হাত

সাব্রুম, ২৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে…

ByByReshmi Debnath Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top