News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া রিফর্মাস সোসাইটি তথা টি.আর.এস”- শ্যামা পূজার ২৮তম বর্ষে পদার্পণ
Image

তেলিয়ামুড়া রিফর্মাস সোসাইটি তথা টি.আর.এস”- শ্যামা পূজার ২৮তম বর্ষে পদার্পণ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ অক্টোবর: রাত পোহালেই আলোর উৎসব দীপাবলি। সেজে উঠছে গোটা দেশ। এর থেকে বাদ যায়নি আমাদের ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরাও। বিভিন্ন ক্লাব উদ্যোক্তা থেকে শুরু করে পূজো উদ্যোক্তা সবাই বর্তমানে শ্যামা বন্দনায় ব্রতী হয়েছে।

তেলিয়ামুড়া মহকুমার “তেলিয়ামুড়া রিফর্মাস সোসাইটি তথা টি.আর.এস”- এর একদল যুবক’রা সম্মিলিতভাবে গুটি গুটি পায়ে প্রায় প্রতিবছর শ্যামা বন্ধনায় ব্রতী হয়। এবছর তারা ২৮ বছরে পদার্পণ করল। গোটা রাজ্যবাসী সহ তেলিয়ামুড়াবাসীর সামনে মায়ের ৫১ রূপ তুলে ধরছে। তারা আশাবাদী এই বছরকার তাদের পূজোয় অগণিত ধর্মপ্রাণ ভক্তবৃন্দের পদচারনায়  পুজো প্রাঙ্গণ আলোকিত হয়ে উঠবে। কথা প্রসঙ্গে, ক্লাব উদ্যোক্তারা জানিয়েছেন এবছর তারা ২৮ তম বছরে পদার্পণ করেছে। প্রায় সাড়ে পাঁচ থেকে ৬ লাখ টাকা বাজেট নিয়ে তারা শ্যামা বন্দনায় ব্রতী হয়েছে। রাজ্যবাসী সহ তেলিয়ামুড়া বাসীর সামনে আহ্বান রেখেছে যাতে করে নির্বিঘ্নে পূজো সম্পন্ন হয়। কারোর আনন্দ যাতে কারো দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়।

তাছাড়া কথা প্রসঙ্গে তারা আরো জানিয়েছেন, আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপসজ্জা এবং প্রতিমা শিল্পী তারা স্থানীয়দের  প্রাধান্য দিয়েছেন। সব মিলিয়ে বলা চলে এবারকার তাদের পুজো হবে বেশ জাঁকজমকপূর্ণ।

Releated Posts

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026

ত্রিপুরা সফরে অসমের  রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা

আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top