News Flash

  • Home
  • প্রধান খবর
  • হেপাটাইটিস বি প্রতিরোধে সাফল্য, বার্তা মুখ্যমন্ত্রীর
Image

হেপাটাইটিস বি প্রতিরোধে সাফল্য, বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): হেপাটাইটিস বি প্রতিরোধে সাফল্যর জন্য বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার তিনি জানিয়েছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের জানাতে  চাই যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ হেপাটাইটিস বি প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। একটি সাম্প্রতিক জাতীয় সমীক্ষায় এটা উল্লেখযোগ্যভাবে ধরা পড়েছে।

২০২২ সাল থেকে রাজ্য সরকার প্রসূতি  মা ও সদ্যোজাতদের মধ্যে হেপাটাইটিস বি প্রতিরোধে  বিপুলভাবে  টীকাকরণ কর্মসূচি গ্রহণ করেছে।

সম্প্রতি ভারতবর্ষে প্রথমবার National Viral Hepatitis  Control  Programme  আমাদের রাজ্যে ৫ বছরের নীচের শিশুদের মধ্যে হেপাটাইটিস বি এর সংক্রমণ পরিসংখ্যান  জানার জন্য বিশদ সমীক্ষা করে। দেখা গেছে, এই সমীক্ষায় পশ্চিমবঙ্গের ফল খুব ভালো।

হেপাটাইটিস বি নিয়ন্ত্রণের এর বৈধতার মানদণ্ড হল ডব্লুএইচও দ্বারা নির্ধারিত ০.১% এর কম/ সম  সংক্রমনের ব্যাপকতার হার। সাম্প্রতিক জাতীয় সমীক্ষায় দেখা যায় পশ্চিমবঙ্গে সংক্রমণের ব্যাপকতার হার ০.০৭%, যা রাজ্যের হেপাটাইটিস বি প্রতিরোধে দৃঢ় পদক্ষেপের সার্থকতা ইঙ্গিত করে। প্রত্যাশিত মাত্রার চেয়ে আমাদের সাফল্য বেশি ভালো। আগামী দিনে এই কর্মসূচি আরও দৃঢ়ভাবে পালন করা হবে। যাতে রাজ্যে এর প্রাদুর্ভাব নির্মূল হয়। আমি এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।”

Releated Posts

নিউইয়র্কে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কারভিত্তিক প্রবৃদ্ধির কাহিনি তুলে ধরলেন নির্মলা সীতারামন

নিউইয়র্ক, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সংস্কারভিত্তিক প্রবৃদ্ধির কাহিনি তুলে ধরে বিনিয়োগকারীদের দেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-সেশেলসের সংসদীয় সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও সেশেলসের মধ্যে সংসদীয় আদান-প্রদান ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।…

ByByNews Desk Sep 2, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসের ৭০ ‘জেন জি’ প্রার্থী

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে নতুন প্রজন্মের মুখকে গুরুত্ব দিল বিজেপি ও কংগ্রেস। রাজ্যের পাঁচটি প্রধান…

ByByNews Desk Sep 2, 2026

‘সস্তা ও লজ্জাজনক কাজ’, এসসিও-র সম্পাদিত ছবি নিয়ে পাকিস্তানকে তোপ বিজেপি ও সমাজবাদী পার্টির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকের একটি সম্পাদিত ছবি প্রকাশ করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরকে তীব্র…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top