News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে রান ফর ইউনিটি কার্যক্রম অনুষ্ঠিত
Image

বিজেপির উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে রান ফর ইউনিটি কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৯ অক্টোবর: মঙ্গলবার সকালবেলা উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে বিজেপির উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে রান ফর ইউনিটি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

যেখানে এই কার্যক্রম অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবন প্রাঙ্গণে এসে এটির সমাপ্তি হয়। উল্লেখ্য ভারতবর্ষের প্রথম উপ প্রধান মন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবসকে কেন্দ্র করে উনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সকল কার্যকর্তা ও নেতৃত্বদের এই আয়োজন।

এতে উপস্থিত ছিলেন বাগবাসার বিধায়ক যাদব লাল দেবনাথ, বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাস,বিজেপির উত্তর জেলার জেলা সহ সভাপতি জহর চক্রবর্ত্তী, কালাছড়া RD ব্লকের চেয়ারম্যান টিঙ্কু শর্মা, বিজেপির উত্তর জেলার সম্পাদিকা গায়ীত্রী ঘোষ, বিজেপি নেতৃত্ব ডঃ তমজিৎ নাথ,রবীন্দ্র সূত্রধর,যুব মোর্চার উত্তর ত্রিপুরা জেলার সম্পাদক বিশ্বরিক ভট্টাচার্য্য সহ বিজেপির অন্যান্য কার্যকর্তাগণ।

Releated Posts

অ্যাপভিত্তিক গাড়ি চালককে হেনস্তার অভিযোগে কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের, দুই অটোচালককে শোকজ, পুলিশের তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে অ্যাপভিত্তিক (উবার) গাড়ির চালককে হেনস্তা, গাড়ির চাবি ছিনিয়ে…

ByByReshmi Debnath Jul 27, 2026

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top