News Flash

Image

করিমগঞ্জ জেলার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর খসড়া ভোটার তালিকা প্রকাশ 

করিমগঞ্জ (অসম) ২৯ অক্টোবর (হি.স.): করিমগঞ্জ জেলার ১২৩ উত্তর করিমগঞ্জ বিধানসভা, ১২৪ দক্ষিণ করিমগঞ্জ, ১২৫ পাথারকান্দি এবং ১২৬ রামকৃষ্ণনগর (এস সি) বিধানসভা কেন্দ্রের জন্য ২০২৫ সালের পয়লা জানুয়ারীকে ভিত্তি করে বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর খসড়া ভোটার তালিকা ২৯ অক্টোবর মঙ্গলবার করিমগঞ্জে প্রকাশ করা হয়েছে। এই খসড়া ভোটার তালিকা পরিদর্শনের জন্য জেলা আযুক্ত কার্যালয়ের নির্বাচন শাখা, সংশ্লিষ্ট চক্র আধিকারিকের কার্যালয় এবং সকল ভোটকেন্দ্রে পাওয়া যাবে। এই ভোটার তালিকায় কোন দাবি বা আপত্তি থাকলে তা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত ৬, ৬(ক), ৭, ৮ নম্বর ফর্মে দাখিল করতে হবে। দাবি ও আপত্তি নির্বাচন নিবন্ধন আধিকারিকের কার্যালয়ে দাখিল করা যাবে। পাশাপাশি https://voters.ecigov.in পোর্টালে এবং ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে ও দাবি ও আপত্তি দাখিলের আবেদন করা যাবে। দাবি ও আপত্তি দাখিলের জন্য সংশ্লিষ্ট বি এল ও এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। এতে এই দাবি ও আপত্তির নিস্পত্তি করা হবে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৫ সালের ৬ জানুয়ারি। ২৯ অক্টোবর তারিখে প্রকাশিত এই খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৯৪৪৬২০ জন, এর মধ্যে পুরুষ ৪৭৯৭০৫ জন, মহিলা ৪৬৪৯০৪ এবং তৃতীয় লিঙ্গের ১১ জন রয়েছে। পাশাপাশি পোলিং স্টেশনের সংখ্যা হচ্ছে ১০৯৯ টি।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top