News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বর্ণপদক জয়ী লক্ষ্মী রানী সিনহা আন্তর্জাতিক খেলায় সরকারের সাহায্য প্রার্থী
Image

স্বর্ণপদক জয়ী লক্ষ্মী রানী সিনহা আন্তর্জাতিক খেলায় সরকারের সাহায্য প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৯ অক্টোবর: দরিদ্রতার সাথে লড়াই করে লক্ষ্মী রানী সিনহা সারা ভারত বর্ষের মধ্যে অনূর্ধ্ব ১৭ ব্যাল্ট রেসলিং,প্যাঙক্রেশন ও মাচ রেসলিং এই তিনটি ইভেন্টে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গর্বিত করেছে কমলপুর সহ রাজ্যকে। আগামী দিন আন্তর্জাতিক খেলায় অংশ করতে পারবে তো ? এই চিন্তায় মগ্ন কোচ সহ ফেডারেশনের কর্মকর্তারা।

রূপসপুর এলাকার বাসিন্দা প্রদীপ সিনহা। স্ত্রী সহ দুই মেয়ে চার জনের সংসার। লক্ষ্মী রানী সিনহা বড়। স্ত্রী কল্যানী সিনহা সংসার দেখছেন। প্রচন্ড দরিদ্রতার মধ্যে দিয়ে চলছে চার জনের সংসার। লক্ষ্মী রানী সিনহা পড়াশোনার পাশাপাশি প্যাঙক্রেশন রেসলিং, ব্যাল্ট রেসলিং ও মাচ রেসলিং ইভেন্ট গুলিতে কোচিং নেয় কোচ আম্বর আলীর কাছ থেকে। টানা চার বছর কোচিং নেওয়ার পর মহকুমা,জেলা ও রাজ্যে ওই ইভেন্ট গুলিতে চ্যাম্পিয়ন হয়।

পরবর্তীতে ভারতের বিভিন্ন রাজ্যে জাতীয় স্তরে অংশ গ্রহন করে একাধিকবার চ্যাম্পিয়ন হয়ে স্বর্নপদক লাভ করে লক্ষ্মী রানী সিনহা। ইতিমধ্যে দেরাদুন, উত্তরাখণ্ড সহ অন্য রাজ্যে ব্যাল্ট রেসলিং, প্যাঙক্রেশন ও মাচ রেসলিং এই তিনটি ইভেন্টে পর পর চ্যাম্পিয়ন হয়ে স্বর্ন পদক লাভ করে। যা ত্রিপুরার নজির। এতে গর্বিত কমলপুর সহ ত্রিপুরাবাসী। লক্ষ্মী রানী সিনহা আন্তর্জাতিক এই ইভেন্ট গুলিতে খেলায় সিলেকশন হয়েছে। কিন্তু, খরচ চালাবে কে ? এই চিন্তায় ঘোরপাক খাচ্ছে কোচ আম্বর আলী সহ সংস্থার ফেডারেশনের কর্মকর্তাদের। 

মা কল্যাণী সিনহা কেঁদে বলেন, খুব কষ্ট করে সংসার প্রতিপালনের মাধ্যমে আমার মেয়েকে এই জায়গায় এনেছি। এরজন্য কোচ অনেক সাহায্য করেছে। আমার মেয়ে কমলপুরের মান রেখেছে। আরো এগিয়ে যাওয়ার জন্য সবার সাহায্য চাই। আমরা গরীব। আমি মেয়েকে পড়াশুনা করাতে চাই। কোচ আম্বর আলী বলেন, গত চার বছর ধরে লক্ষ্মী রানী সিনহা ট্রেডিশন্যাল রেসলিং অ্যান্ড প্যাঙক্রেশনের বিভিন্ন ইভেন্টে কোচিং করি। কোচিংয়ের প্রথম থেকে তার মধ্যে প্রতিভা লক্ষ্য করা গেছে।

এরপর রাজ্য ও রাজ্যের বাইরে হরিয়ানা, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে জাতীয় স্তরে স্বর্ন পদক পায়। এরজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়া মন্ত্রী সহ বিভিন্ন পদাধিকারীরা আমাদের সাহায্য করেন।  লক্ষ্মী রানী সিনহার পারফরম্যান্সের জন্য মাদ্রাসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা গর্বিত প্রকাশ করেন। এবিষয়ে বিদ্যালয়ের এক  শিক্ষিকা বলেন, আমরা গর্বিত লক্ষ্মী রানী সিনহা পর পর তিনটি ইভেন্টে স্বর্ন পদক লাভ করে। এখন সরকার তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা সেটাই প্রশ্ন।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top