News Flash

  • Home
  • দিনের খবর
  • সংশোধনাগারে প্রাক্তন মন্ত্রী পার্থের স্বাস্থ্যপরীক্ষা চিকিৎসকদের
Image

সংশোধনাগারে প্রাক্তন মন্ত্রী পার্থের স্বাস্থ্যপরীক্ষা চিকিৎসকদের

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): জেলে থাকাকালীন বার বার অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অতীতে হাসপাতালে ভর্তিও করানো হয় তাঁকে। কলকাতা হাই কোর্টে পার্থ জামিনের সপক্ষে অসুস্থতার কথা জানিয়েছেন। জামিনের মামলা ঝুলে থাকলেও আদালত তাঁর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেয়। সেই মতো মঙ্গলবার জেলে গিয়ে পার্থবাবুর স্বাস্থ্যপরীক্ষা করলেন চিকিৎসকেরা।

কারা দফতর সূত্রে খবর, আদালতের নির্দেশ মতো প্রতি মাসেই জেলে স্বাস্থ্যপরীক্ষা করানো হয় পার্থের। সেই স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট অনুযায়ী পথ্যও দেওয়ার ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সেই মতোই জেলে পার্থকে পরীক্ষা করতে গেলেন চিকিৎসকেরা।

এদিনের মেডিক্যাল দলে ছিলেন মেডিসিন, অস্থি বিশেষজ্ঞেরা। তবে সূত্রের খবর, পার্থবাবুর স্বাস্থ্যপরীক্ষা করে নতুন কোনও জটিলতা পাওয়া যায়নি।

Releated Posts

বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমার উপর দিয়ে বইছে ৮টি প্রধান নদী

পাটনা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের আটটি প্রধান নদী তাদের নিজ নিজ…

ByByNews Desk Sep 3, 2026

রাজস্থানে পুরভোটের আগে উচ্চবর্ণের অসন্তোষ, চাপে বিজেপি-কংগ্রেস

জয়পুর, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের নির্বাচনী রাজনীতিতে দীর্ঘদিন ধরেই দলীয় আনুগত্য, জাতপাতের সমীকরণ, স্থানীয় নেতৃত্ব এবং সাংগঠনিক শক্তি…

ByByNews Desk Sep 3, 2026

আরজি কর ধর্ষণ-খুন মামলা: পলাতক পানিহাটি পুরসভার প্রাক্তন প্রধান সোমনাথ দে বেঙ্গালুরুতে গ্রেফতার

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর দেহ…

ByByNews Desk Sep 3, 2026

‘রেট কার্ড’ মেনে পঞ্জাবে আইএএস-আইপিএস অফিসারদের বদলি-পদায়ন: ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ বিজেপির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে ‘ট্রান্সফার র‌্যাকেট’ নিয়ে ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ করল বিজেপি। দলের অভিযোগ, পঞ্জাবে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top