News Flash

  • Home
  • দিনের খবর
  • চিকিৎসার নামে অজ্ঞান করে রোগিণীকে ধর্ষণ করার দায়ে হেফাজতে চিকিৎসক
Image

চিকিৎসার নামে অজ্ঞান করে রোগিণীকে ধর্ষণ করার দায়ে হেফাজতে চিকিৎসক

উত্তর ২৪ পরগনা, ২৯ অক্টোবর (হি.স.): চিকিৎসার নামে অজ্ঞান করে রোগিণীকে ধর্ষণ করার  গ্রেফতার চিকিৎসক। হাসনাবাদের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করানো হয়। পুলিশের তরফে অভিযুক্তকে পাঁচ দিনের জন্য হেফাজতে চাওয়া হয়।

মহিলার স্বামী কর্মসূত্রে ভিন্‌রাজ্যে থাকেন। অভিযোগকারিণীর দাবি, দিনের পর দিন অত্যাচার সহ্য করার পরে স্বামীকে গোটা ঘটনার কথা জানান তিনি। স্বামী বাড়ি ফিরলে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়। সোমবার রাতেই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদের বরুণহাটে স্থানীয় ওই চিকিৎসকের কাছে গিয়েছিলেন অভিযোগকারিণী। অভিযোগ, ইঞ্জেকশন দিয়ে তাঁকে অজ্ঞান করে ধর্ষণ করেন অভিযুক্ত। শুধু তা-ই নয়, ওই চিকিৎসকের বিরুদ্ধে আরও অভিযোগ, আপত্তিকর ছবি তুলে সেগুলি সমাজমাধ্যমে ভাইরাল করার ভয়ও দেখাতেন তিনি। সেই ছবি দেখিয়েই একাধিক বার তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই রোগিণী। এমনকি অভিযুক্ত তাঁর কাছ থেকে চার লক্ষ টাকা নিয়েছেন বলেও দাবি অভিযোগকারিণীর।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি অভিযোগকারিণীর গোপন জবানবন্দি নেবে পুলিশ।

Releated Posts

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

অনন্তনাগে বড় মাদকচক্র ভাঙল পুলিশ, ১৬৬ কেজি নিষিদ্ধ পদার্থ উদ্ধার, গ্রেফতার ৪

শ্রীনগর, ২৭ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস করল পুলিশ। অভিযানে প্রায় ১৬৬ কেজি…

ByByNews Desk Apr 27, 2026

দিল্লিতে আন্তর্জাতিক মাদকচক্র ভাঙল ক্রাইম ব্রাঞ্চ, কুরিয়ারে আমেরিকায় পাঠানো হচ্ছিল নিষিদ্ধ ওষুধ

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আমেরিকায় কুরিয়ার মারফত…

ByByNews Desk Apr 27, 2026

বর্ধমানে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এলাকায় উত্তেজনা

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারুগোপাল ভাকতকে পুলিশি কাজে বাধা…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top