News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ি আটকে চাঁদার জুলুমবাজির অভিযোগ, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
Image

গাড়ি আটকে চাঁদার জুলুমবাজির অভিযোগ, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ অক্টোবর: চাঁদার জুলুম বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও বেপরোয়াভাবে চলছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি। মঙ্গলবার  বিশালগড় থানাধীন কড়ুইমুড়া আমতলার বেশ কিছু স্থানীয় যুবক চাঁদার দাবিতে একটি পোলট্রি মুরগি বোঝাই গাড়ি আটক করে কালিপূজার জন্য চাঁদা দাবি করতে থাকে। ৩০০০ থেকে ৪০০০ টাকা দেওয়ার জন্য দাবি জানায় ওই যুবকরা, এমনই অভিযোগ গাড়ি চালকের।

তবে গাড়ির চালক এত টাকা দিতে রাজি না হলে তারা গাড়ি আটকে রেখে টাকা দাবি করতে থাকে। এদিকে চালক চাঁদা দিতে রাজি না হওয়ায় গাড়ি থেকে ১০০টি পোল্ট্রি মুরগির বাচ্চা নিয়ে যায়। তাতে গাড়ির মালিক থানায় অভিযোগ জানায়। যদিও পরবর্তীতে পুলিশ মুরগির বাচ্চাগুলো উদ্ধার করে গাড়ির মালিকের হাতে সমঝে দেয়। তবে প্রশাসনিক নির্দেশনাকে অমান্য করে চাঁদার জুলুমবাজিতে লিপ্ত অতি উৎসাহী পূজা উদ্যোক্তাদের বিরূদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক, দাবি গাড়ি চালকদের।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top