News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আসন্ন দীপাবলিতে স্ব-সহায়ক দলের সদস্যার মোমবাতি বিক্রি করে স্বাবলম্বী হওয়ার প্রয়াস
Image

আসন্ন দীপাবলিতে স্ব-সহায়ক দলের সদস্যার মোমবাতি বিক্রি করে স্বাবলম্বী হওয়ার প্রয়াস

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯  অক্টোবর: দেশের মহিলাদের স্বশক্তিকরণের লক্ষ্যে সরকার স্ব-সহায়ক দলের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা যেমন করছেন। ঠিক তেমনি প্রশিক্ষণ শেষে আত্মনির্ভর হওয়ার জন্য ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার  ব্যবস্থা ও করে দিচ্ছেন।যার ফলে দেশের মহিলারা এখন স্বনির্ভর হয়ে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সংসার প্রতিপালন করছেন।

রাউৎখলা গ্ৰাম পঞ্চায়েতের গ্ৰামোন্নয়ন গ্ৰামীণ সংগঠনের অঞ্জনা সরকার, কিছু দিন পূর্বে স্ব-সহায়ক দলের হয়ে মোমবাতির প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে টিআরএলএম  থেকে ঋণ নিয়ে মোমবাতি তৈরির কাজ শুরু করেন। আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে দেশের প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল নীতিতে উদ্বুদ্ধ হয়ে এবং অঞ্জনা সরকারকে এই কাজকে আরো উৎসাহিত করতে মঙ্গলবার বিশিষ্ট সমাজ সেবক শুভঙ্কর সাহা, রাউৎখলা গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জিত দেবনাথ, পঞ্চায়েত সমিতির সদস্যা সুমনা ভৌমিক, জনপ্রিয় গ্ৰামীণ সংগঠনের সভানেত্রী সুচিত্রা রায় চৌধুরী সহ বিভিন্ন স্ব-সহায়ক দলের মহিলারা অঞ্জনা সরকারের কাছ থেকেই উনার তৈরি মোমবাতি গুলো ক্রয় করার জন্য উপস্থিত হন রবীন্দ্রনাথ কলোনী কালিমন্দির প্রাঙ্গণে।

এবং সকলে মিলে অঞ্জনা সরকারের তৈরি মোমবাতি গুলো ক্রয় করেন। মোমবাতি যেহেতু বাঙালি পরিবারে ঠাকুরের আসনে প্রতিদিন ব্যবহৃত হয়। তাই আগামীদিনেও সব স্ব-সহায়ক দলের সদস্যরা অঞ্জনা সরকারের কাছ থেকে মোমবাতি কেনার সিদ্ধান্ত নেয়। বিশিষ্ট সমাজ সেবক শুভঙ্কর সাহাও সকলকে আলোর উৎসব দীপাবলিতে বিভিন্ন স্ব-সহায়ক দলের দিদিদের তৈরি প্রোডাক্ট ক্রয় করার আহ্বান জানান।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top