News Flash

  • Home
  • প্রধান খবর
  • উন্নয়নকে হাতিয়ার করেই কেদারনাথে জিতবে বিজেপি: মুখ্যমন্ত্রী ধামি 
Image

উন্নয়নকে হাতিয়ার করেই কেদারনাথে জিতবে বিজেপি: মুখ্যমন্ত্রী ধামি 

দেহরাদূন, ২৮ অক্টোবর (হি.স.): সোমবার কেদারনাথ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশা নৌটিয়ালের মনোনয়ন জমা দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এজন্য এদিন তিনি উখিমঠ-রুদ্রপ্রয়াগে যান।

মুখ্যমন্ত্রী ধামি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেদারনাথ ধামে পুনর্গঠনের কাজ করা হয়েছে। পাশাপাশি অনেক উন্নয়ন করা হয়েছে। এছাড়াও কেদারনাথ যাত্রা সুষ্ঠু ও নিরাপদ করার কাজও করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় লোকজনও নতুন করে জীবিকার সুযোগ পাবে। মুখ্যমন্ত্রী বলেন যে, ডবল ইঞ্জিন সরকার দেবভূমির সমস্ত অংশের উন্নতির জন্য নিবেদিতভাবে কাজ করছে। ডবল ইঞ্জিন সরকারের কল্যাণমূলক নীতির ফলে সমাজের প্রতিটি মানুষ উপকৃত হচ্ছে। তিনি বলেন, উন্নয়নের জোরে এখানকার মানুষ আশা নৌটিয়ালকে বিপুল ভোটে সমর্থন দিয়ে বিজেপিকে বিজয়ী করবে।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top