News Flash

  • Home
  • দেশ
  • অবিরাম বৃষ্টিতে কুমারডিহিতে ধসে গেল আস্ত কুয়ো, আতঙ্কে গ্রামবাসী
Image

অবিরাম বৃষ্টিতে কুমারডিহিতে ধসে গেল আস্ত কুয়ো, আতঙ্কে গ্রামবাসী

পাণ্ডবেশ্বর, ২৭ অক্টোবর(হি.স.): ঘূর্ণিঝড় দানার প্রভাবে অবিরাম বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডিহির বারাথন পাড়ায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল গ্রামবাসী। গত কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে অভিজিৎ রায় চৌধুরীর বাড়ির একটি আস্ত কুয়ো ধসে সম্পূর্ণভাবে মাটির তলায় ঢুকে যায়। রবিবার ঘটনার কথা জানতে পেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকার বাসিন্দাদের মধ্যে।

বাড়ির মালিক অভিজিৎ রায় চৌধুরী জানান, বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে মাটির ঘনত্ব এবং স্থিতি নষ্ট হয়ে যায়। গতকাল রাতের প্রবল বর্ষণের পর সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন যে তাদের বাড়ির কুয়োটি মাটির নিচে তলিয়ে গেছে। বাড়িতে ছোটো শিশুরা রয়েছে, তাই এই ঘটনার পর তারা অত্যন্ত আতঙ্কিত। তাদের আশঙ্কা, এই ধসের প্রবণতা বাড়লে ভবিষ্যতে বাড়ির অন্য অংশও ধসে পড়তে পারে।

অবিরাম বৃষ্টির ফলে গ্রামীণ এলাকাগুলোতে বহু মাটির বাড়ি ভেঙে পড়েছে, বিভিন্ন বাড়িতে জল ঢুকে পড়েছে, এবং অনেক রাস্তাও জলমগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জরুরি কাজ ছাড়া প্রায় কেউই বাইরে বেরোতে পারছেন না। ছাতা ও রেনকোট পরে কেবলমাত্র অত্যাবশ্যক প্রয়োজনে বাইরে বেরোতে বাধ্য হচ্ছেন এলাকার বাসিন্দারা। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top