News Flash

  • Home
  • দেশ
  • শান্তিপুরে লরির ধাক্কায় মহিলার মৃত্যু, দেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের
Image

শান্তিপুরে লরির ধাক্কায় মহিলার মৃত্যু, দেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের

শান্তিপুর, ২৭ অক্টোবর (হি. স.) : নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মেথিরডাঙা জামতলা এলাকায় লরির ধাক্কায় মহিলার মৃত্যুর ঘিরে উত্তেজনা ৷ পুলিশ দেহ উদ্ধার করতে গেলে তাদের আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷ মৃতার নাম দীপা মণ্ডল (৩৫) ৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ৷

জানা গিয়েছে, গৃহবধূ স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন ৷ সেই সময় শান্তিপুর কালনাঘাট রাজ্য সড়কে ধান বোঝাই লরি গৃহবধূকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার । এরপর খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দেহ উদ্ধার করতে আসে । অভিযোগ, তখনই পুলিশকে ধাক্কা মেরে সরিয়ে দেন এলাকার মহিলারা । পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । দীর্ঘক্ষণ পর পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় । এরপরেই উত্তেজিত জনতা ওই রাজ্য সড়ক অবরোধ করে । ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় জনতার ।

দেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের (ইটিভি ভারত)স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকার রাস্তা খারাপ ৷ এই বিষয়ে বারবার পঞ্চায়েত এবং প্রশাসনকে জানানো হয়েছে । কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ । আরও অভিযোগ, ওই রাস্তা দিয়ে পুলিশের তত্ত্বাবধানে বালি বোঝাই লরিও যাতায়াত করে । তাদের কাছ থেকে মোটা টাকা তোলে পুলিশ ।

santipur Road Accidentকান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার (নিজস্ব ছবি)স্থানীয় বাসিন্দা সুষমা সরদার ও সমীর নন্দীর কথায়, “আমরা চাই অবিলম্বে এই রাস্তা মেরামতি করা হোক । কয়েকদিন আগে এখানে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল ৷ আজ আবার একই ঘটনা ঘটল ৷ গৃহবধূ স্বামীকে খাবার দিতে যাচ্ছিলেন ৷ তখন তাঁকে এসে ধাক্কা মারে লরি ৷ সেখানেই প্রাণ হারান ওই মহিলা ৷ আমরা প্রশাসনের আশ্বাস চাই ৷ নইলে আমাদের বিক্ষোভ উঠবে না ৷”

কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন স্থানীয়রা । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে 

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top