News Flash

  • Home
  • দেশ
  • সালানপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কয়লা বোঝাই ট্রাক
Image

সালানপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কয়লা বোঝাই ট্রাক

সালানপুর, ২৭ অক্টোবর(হি.স.): রবিবার ভোরবেলা একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি কয়লা বোঝাই ট্রাক। সালানপুরের মেলেকোলা ওভারব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় ট্রাকটি, যা রেললাইনে পড়লে ভয়ানক দুর্ঘটনার আশঙ্কা ছিল।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের সুরক্ষা কর্মী উৎপল মাজি জানান, রবিবার ভোর পাঁচটা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের মেলেকোলা ওভারব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় বিহার থেকে চুরুলিয়া গামী ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে। অনুমান করা হচ্ছে, চালক মদ্যপ অবস্থায় ছিলেন, যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের গার্ডওয়ালে ধাক্কা মারে। ট্রাকটি নিচে রেললাইনের উপর পড়লে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।

ঘটনার খবর পেয়ে স্থানীয় চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহায়তায় ক্রেনের সাহায্যে ট্রাকটি উদ্ধার করার কাজ শুরু করে। ট্রাকটিকে নিরাপদে সরানো হয়েছে এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

এই ঘটনার পর থেকে এলাকায় সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top