News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তামাকমুক্ত যুব অভিযান ২.০ দক্ষিণ ত্রিপুরার জেলায়
Image

তামাকমুক্ত যুব অভিযান ২.০ দক্ষিণ ত্রিপুরার জেলায়

বিলোনিয়া, ২৬ অক্টোবর: আজ তামাকমুক্ত যুব অভিযান ২.০ এর অঙ্গ হিসাবে দক্ষিণ ত্রিপুরার জেলা তামাক নিয়ন্ত্রণ সেলের তত্ত্বাবধানে বিলোনিয়া সাব-ডিভিশনের নীহারনগর, রাজনগর এবং বড়পাথরী বাজার এবং আশেপাশের স্কুল এলাকায় COTPA আইন ২০০৩-এর তিনটি অভিযান চালানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর এবং পুরাণ রাজবাড়ি থানার যৌথ অভিযানে, তামাক আইনের ধারা ৪ অর্থাৎ পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ, তামাক আইনের ৬(এ)অর্থাৎ আঠারো বছরের কম বয়সী যেকোনো ব্যক্তির কাছে সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ  এবং ধারা ৬(বি) অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করার বিষয়ে সচেতনতা তৈরি করা হয়েছে। অভিযানে ১৫ জন ব্যবসায়ীর কাছ থেকে  ১৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের মূল উদ্দেশ্য ছিল তামাক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা, অভিযানে উপস্থিত ছিলেন ইনস্পেকিং অফিসার অফ ড্রাগ আদিত্য প্রকাশ চাকমা, জেলা নোডাল অফিসার ডাঃ অলক দাস, জেলা পরামর্শক অরিজিৎ দাস এবং বিলোনিয়া থানার পুলিশ কর্মীরা,আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top