News Flash

  • Home
  • দেশ
  • পরিকল্পনার অভাব, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পুরসভার ব্যর্থতা নিয়ে প্রশ্ন সুকান্তর 
Image

পরিকল্পনার অভাব, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পুরসভার ব্যর্থতা নিয়ে প্রশ্ন সুকান্তর 

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): কলকাতার ভবানীপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক তরতাজা যুবক। মৃত যুবকের নাম সৌরভ গুপ্ত (২৫), যিনি বিহারের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানার অন্তর্গত ৭০ নম্বর ওয়ার্ডের জাস্টিস দরকার নাথ রোডে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় জমে থাকা জল ও বিদ্যুতের তারের সংস্পর্শে আসার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কলকাতা পুরসভার ব্যর্থতা নিয়ে সরব হলেন। তিনি শনিবার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি পুরো ঘটনার জন্য পুরসভার পরিকল্পনার অভাবকে দায়ী করেছেন। এদিকে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ভবানীপুর এলাকার জল জমার সমস্যার কারণে প্রায়শই এমন ঝুঁকি থেকে যাচ্ছে, অথচ প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকা হওয়া সত্ত্বেও জল নিকাশী ব্যবস্থার এই করুণ অবস্থার কারণে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে।

ঘটনার তদন্ত শুরু করেছে ভবানীপুর থানা পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে, জমা জল ও খোলা বিদ্যুতের সংযোগের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সামনে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিগত কয়েক বছর ধরেই কলকাতা শহরে বর্ষার সময় জল জমা এবং বিদ্যুৎ সংযোগের ঝুঁকির মতো সমস্যা নিয়ে সমালোচনা চলছে। তবুও, এই সমস্যাগুলোর সমাধান না হওয়ায় নাগরিক সুরক্ষা নিয়ে সংশয় দেখা দিচ্ছে।

Releated Posts

‘ভগবান কৃষ্ণ মুসলিম ছিলেন’ মন্তব্যে বিতর্ক, মৌলানা জারজিস আনসারির বিরুদ্ধে সরব সাধু-সন্ত ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মৌলানা জারজিস আনসারির বিতর্কিত মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।…

ByByNews Desk Jul 16, 2026

দিল্লিতে কর্নাটক কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে জোর জল্পনা

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): কর্নাটকের কংগ্রেস সরকারের বহু প্রতীক্ষিত মন্ত্রিসভা সম্প্রসারণ ঘিরে জল্পনা তীব্র হয়েছে। মুখ্যমন্ত্রী ডি. কে.…

ByByNews Desk Jul 16, 2026

চলন্ত গাড়িতে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণ যোগীরাজ্যে, এনকাউন্টারে গ্রেপ্তার ৩ অভিযুক্ত

ললিতপুর, ১৬ জুলাই (আইএএনএস): চার বছরের সম্পর্কের পরিণতি যে এমন নৃশংস রূপ নেবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি…

ByByNews Desk Jul 16, 2026

স্থলপথ কঠিন হওয়ায় জলপথে অনুপ্রবেশের ছক লস্কর-ই-তৈবার, নজরদারি বাড়িয়েছে ভারত

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে স্থলপথে অনুপ্রবেশ কার্যত অসম্ভব হয়ে পড়ায় এবার জলপথ ব্যবহার করে জঙ্গি…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top