News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আত্মনির্ভর হওয়ার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Image

আত্মনির্ভর হওয়ার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ অক্টোবর: গ্রামীন এলাকার অর্থনীতির বিকাশে বিভিন্ন ক্ষেত্রের অসংগঠিত শ্রমিকদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। রাজ্যের জিডিপি বৃদ্ধির ক্ষেত্রেও একটা বিশেষ ভূমিকা রাখেন তারা। আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষে শনিবার রাজধানী সংলগ্ন নন্দননগর এলাকায় কুমোর পাড়া পরিদর্শনে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।    

  সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলছেন আত্মনির্ভর হওয়ার জন্য। ত্রিপুরাকে আত্মনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। গত বছর এবং এরআগের বছরেও আমি এখানে এসেছি। এখানকার কুমোরপাড়ায় ২/৩টি বাড়িতে আমি গিয়েছি। দীপাবলিকে সামনে রেখে আধুনিক পদ্ধতিতে এখন মাটির প্রদীপ বানাচ্ছেন তারা। আগে কুমোরপাড়ার মৃৎ শিল্পীরা হাতে তৈরী করে মাটির জিনিষপত্র বিক্রি করতেন। আর এখন তারা মেশিনের সাহায্যে বিভিন্ন সামগ্রী তৈরী করছেন। আমি এখানে এসে অত্যন্ত খুশি এবং দীপাবলির জন্য প্রদীপ সহ আনুষাঙ্গিক জিনিসপত্র নিই তাদের কাছ থেকে। 

প্রধানমন্ত্রীর চিন্তাভাবনা ও আদর্শকে সামনে রেখে আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত। গতকালও পিএম বিশ্বকর্মা যোজনার প্রদর্শনীতে অংশগ্রহণ করে আমি বলেছি অসংগঠিত শ্রমিকদের গ্রামীণ অর্থনীতির বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আজ তারা খুব খুশি। তাদের মুখে হাসি ফুটছে। জিডিপি হার বৃদ্ধিতে তাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে। এর পাশাপাশি আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top