News Flash

  • Home
  • দিনের খবর
  • দাবি পূরণে আর জি কর হাসপাতালে গণ কনভেনশন, বাতিল কল্যাণী মেডিক্যালের সভা
Image

দাবি পূরণে আর জি কর হাসপাতালে গণ কনভেনশন, বাতিল কল্যাণী মেডিক্যালের সভা

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): আর জি কর আন্দোলনকে নতুন মাত্রা দিতে শনিবার গণকনভেনশন এবং সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা।যদিও বাতিল হয়েছে কল্যাণী মেডিক্যালের এদিনের প্রস্তাবিত সভা।

অনশন, মহামিছিল, মহাসমাবেশ, দ্রোহের কার্নিভাল, দ্রোহের সংস্কৃতির পর এবার এই গণ-কনভেনশনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। আর জি কর মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে এই কর্মসূচি হবে।

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর, রাতে ধর্মতলার মঞ্চ থেকে অনশন প্রত্যাহারের ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। ১৭ দিন পর অনশন তুললেও, ন্যায়বিচার-সহ ১০ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও শোনা যায় তাঁদের মুখে। ‘আমরণ অনশন’ প্রত্যাহার করার পরেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন আন্দোলনকারীরা।

এদিকে, কল্যাণী মেডিক্যালেও কনভেনশনের ডাক দিয়েছিল কলেজের রেসিডেন্ট ডক্টর্স সংগঠন। মিলেছিল প্রয়োজনীয় অনুমতিও। কিন্তু একেবারে শেষ মুহূর্তে কলেজ কর্তৃপক্ষর তরফে উদ্যোক্তাদের জানানো হয়, কনভেনশনের অনুমতি বাতিল করা হয়েছে। দানাকে কেন্দ্র করে তৈরি হওয়া দুর্যোগের জন্যই কনভেনশন বাতিলের কথা বলা হয়েছে বলে খবর। বলা হয়েছে, এমন পরিস্থিতিতে কনভেনশন হলে নাকি অডিটোরিয়ামে বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা ঘটে যেতে পারে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top