মুর্শিদাবাদ, ২৬ অক্টোবর (হি.স.): আবারও গঙ্গা ভাঙন মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে। শুক্রবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ফের নতুন করে নদী ভাঙনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, বসতি এলাকার বেশ কয়েক মিটার জমি গঙ্গায় তলিয়ে গিয়েছে। ফুঁসছে গঙ্গা। নদীর ধারে খাদের পাশে ঝুলছে একাধিক পাকা বাড়ি। শনিবার ভোর থেকে বেশ কিছুটা চাষের জমি ও দশটি লিচু গাছ জলে তলিয়ে গিয়েছে। যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

ফুঁসছে গঙ্গা; মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ফের ভাঙন, আতঙ্কে দিশেহারা স্থানীয়রা
Releated Posts
ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের
কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…
সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…
তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়
কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…
তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের
কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…


















