News Flash

  • Home
  • দিনের খবর
  • গুরুগ্রামে একটি বাড়িতে ভয়াবহ আগুন, বিহারের বাসিন্দা ৪ জনের মৃত্যু
Image

গুরুগ্রামে একটি বাড়িতে ভয়াবহ আগুন, বিহারের বাসিন্দা ৪ জনের মৃত্যু

গুরুগ্রাম, ২৬ অক্টোবর (হি.স.): হরিয়ানার গুরুগ্রামে একটি বাড়িতে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৪ জনের। শুক্রবার রাতে গুরুগ্রামের সেক্টর ১০ এলাকায় সরস্বতী এনক্লেভের একটি বাড়িতে আগুন লাগে। আগুনে দশম শ্রেণীর এক পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন – মহম্মদ শামীম (২২), নূর আলম (২৬), সাহিল (২৪) এবং আমান (১৭), সবাই বিহারের বাসিন্দা। নিহতরা রাজেশ কুমার জাংড়ার বাড়িতে থাকতেন। আমান একজন ছাত্র এবং অন্যরা একটি পোশাক রপ্তানিকারক কোম্পানিতে দর্জির কাজ করতেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১২.১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে, ৪ জন বাড়িতে ঘুমিয়েছিলেন। সেই সময় আগুন লাগে। ঘর ধোঁয়ায় ঢেকে যায়। পরে ঘর থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শর্টসার্কিটের কারণেই এই আগুন লেগেছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top