News Flash

  • Home
  • দিনের খবর
  • অনলাইন জালিয়াতির অভিযোগ, শিলিগুড়িতে  ৬ জনকে গ্রেফতার করেছে ব্যারাকপুর সাইবার ক্রাইম 
Image

অনলাইন জালিয়াতির অভিযোগ, শিলিগুড়িতে  ৬ জনকে গ্রেফতার করেছে ব্যারাকপুর সাইবার ক্রাইম 

 শিলিগুড়ি, ২৬ অক্টোবর (হি.স.) : কোটি টাকার অনলাইন জালিয়াতির ঘটনায় শিলিগুড়িতে ছয়জনকে গ্রেফতার করেছে ব্যারাকপুর সাইবার ক্রাইম।

 সূত্রের খবর, ২৫ সেপ্টেম্বর ব্যারাকপুর সাইবার ক্রাইমে অনলাইনে ৫ কোটি ৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি।  ব্যারাকপুর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা মাত্রই তদন্ত শুরু হয়।  এই সময় সাইবার ক্রাইম আধিকারিকরা সূত্র থেকে তথ্য পান যে এটি শিলিগুড়ির সাথে যুক্ত।  এরপরই শুক্রবার ব্যারাকপুর সাইবার ক্রাইম টিম তদন্তে শিলিগুড়ি পৌঁছোয়।  এরপর স্থানীয় পুলিশের সহায়তায় কানকাটা মোড় সংলগ্ন একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়।  অভিযুক্তদের কাছ থেকে বেশ কিছু এটিএম কার্ড, ব্যাঙ্কের পাসবুক, সিম কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।  ধৃতদের ব্যারাকপুর সাইবার ক্রাইম টিম শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করে এবং ট্রানজিট রিমান্ডে ব্যারাকপুর চলে যায়।  পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তের জন্য অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি।  

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top