News Flash

  • Home
  • দেশ
  • বাঁকুড়ায় একনাগাড়ে   বৃষ্টিতে ধসে পড়ে প্রাচীন দোতলা বাড়ির একাংশ
Image

বাঁকুড়ায় একনাগাড়ে   বৃষ্টিতে ধসে পড়ে প্রাচীন দোতলা বাড়ির একাংশ

বাঁকুড়া,  ২৬ অক্টোবর    (হি.স.) : দানার     দাপটে নাগাড়ে    বৃষ্টিতে ব্যাপক ক্ষতি না হলেও বিপর্যস্ত হয়ে পড়ে   জনজীবন।আর   এই একনাগাড়ে   বৃষ্টিতে ধসে পড়ে   প্রাচীন একটি দোতলা বাড়ির   একাংশ।দানার প্রভাবে শুক্রবার সকাল থেকেই একটানা বৃষ্টি পড়তে থাকে। রাস্তা ঘাট সব শুনসান হয়ে যায়।শুক্রবার   অধিক রাতে এই ঘটনা ঘটলেও কোনও প্রান হানি ঘটেনি। ইন্দারাগোড়া   জি.পি. সিংহ রোডে বাঁকুড়া শহরের   ৬নং ওয়ার্ডের   হরেশ্বর   মেলায় বহু প্রাচীন এই বাড়িতে বেশ কয়েকটি ভাড়াটিয়া  পরিবার বাস করতো।বাড়িটি জীর্ন হয়ে পড়ায় বেশ কিছু ভাড়াটিয়া বাসস্থান  ত্যাগ করে   অন্যত্র চলে যায়।বাড়ির   বাকি অংশে এখনও তিন চারটি পরিবার   বাস করতো।ঘটনার   পরই তাদের   অন্যত্র সরিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা   জানান বাড়িটিতে বেশ কিছু ভাড়াটিয়া বসবাস করলেও সংস্কারের   অভাবে জীর্ন হয়ে পড়ে।   অধিক বৃষ্টিতে শুক্রবার রাতে একাংশ ধসে পড়ে।   বিষয়টি পৌরসভার   গোচরে   আনা হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top