News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুর মূর্তি পাড়ায় মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে
Image

কমলপুর মূর্তি পাড়ায় মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৫ অক্টোবর: হাতে গোনা আর মাত্র পাঁচদিন বাকি শ্যামা মায়ের পূজা ও দীপাবলি উৎসব। প্রতিমা তৈরি করতে কমলপুর মূর্তি পাড়ায় মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে।

আর মাত্র পাঁচদিন পর শ্যামা মায়ের পূজা ও দীপাবলি উৎসব। মহকুমার ছোট বড় ক্লাব ও পাড়ার অলি গলিতে মেতে উঠবে শ্যামা মায়ের পূজা ও দীপাবলি উৎসবে। কমলপুর ফুলছড়ি মূর্তি পাড়ায় শ্যামা মায়ের মূর্তির বায়না করা হয়েছে। মৃৎশিল্পীরা ব্যস্ত হয়ে পড়েন শ্যামা মায়ের মূর্তি গড়তে।এমন দেখা ফুলছড়ি মূর্তি পাড়ায় মৃৎশিল্পী সন্দীপ ভট্টাচার্যক। এবার তিনি ৪০টি কালী মূর্তি অর্ডার পেয়েছেন। দফায় দফায় বৃষ্টির কারণে কাজের ব্যাঘাত ঘটে।

আজ আকাশে সূর্যের আলোর ঝিকিমিকিতে কালী মায়ের মূর্তি গুলি বাইরে এনে শুকানোর চেষ্টা করছেন। মৃৎশিল্পী সন্দীপ ভট্টাচার্য্য বলেন, উনার শিল্পালয়ের নাম “সুনতি প্রতিমা শিল্পালয়” এবার তিনি ৪০ টি কালী মূর্তি অর্ডার পেয়েছেন। কারখানায় ১০ জন শ্রমিক কাজ করছেন। প্রতিমা তৈরীর উপর নির্ভরশীল সংসার। প্রতিমার সাজসরঞ্জাম দোকান মালিকের কাছে থেকে বাকিতে এনে করেন। পরে প্রতিমা বিক্রি করে মালিকের টাকা মিটিয়ে দেন।

এদিকে, দীপাবলি উৎসব। ফুলছড়ি পাল পাড়ায় কুমার শিল্পীরা মাটির ঘট সহ মাটির প্রদীপ বানিয়েছেন। কথা বলছিলাম সমীর পালের সাথে, উনি ৪০ বছর ধরে মাটির বিভিন্ন পূজার সামগ্রী বানিয়ে বাজারে বিক্রি করেন। চায়না ইলেকট্রনিক্স বাল্বের দাপটের পরও উনার বানানো মাটির প্রদীপ কম বিক্রি হয় বলে জানান। এসব মাটির বিভিন্ন পূজার সামগ্রী বিক্রি করে কোন রকমে চলছে সংসার।

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top