News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য সর্বাধুনিক চিকিৎসা কৌশল ব্যবহার করা উচিত : রাষ্ট্রপতি 
Image

প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য সর্বাধুনিক চিকিৎসা কৌশল ব্যবহার করা উচিত : রাষ্ট্রপতি 

রায়পুর, ২৫ অক্টোবর (হি.স.): সুবিধাবঞ্চিত শ্রেণীর সেবাকে অগ্রাধিকার দেওয়ার জন্য মেডিকেল শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী। তিনি বলেছেন, প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কল্যাণে সর্বাধুনিক চিকিৎসা কৌশল ব্যবহার করতে হবে। শুক্রবার রায়পুর এইমস-এর সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেছেন, গত দশকে দেশবাসীকে সর্বজনীন স্বাস্থ্য কভারেজ দেওয়ার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা এবং মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।রাষ্ট্রপতি বলেছেন, “এইমস ইনস্টিটিউটগুলি কম খরচে ভাল স্বাস্থ্যসেবা পরিষেবা এবং চিকিৎসা শিক্ষা প্রদানের জন্য পরিচিত। এইমস প্রতিষ্ঠানের প্রতি দেশবাসীর আস্থা রয়েছে। সেই কারণে বহু সংখ্যক মানুষ দূর-দূরান্ত থেকে এইমস-এ চিকিৎসার জন্য আসেন। রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, এইমস-এর ডাক্তার এবং শিক্ষার্থীদের কাছ থেকে আশা করা যায় যে, তাঁরা সর্বদা আধুনিক অনুশীলন গ্রহণে সক্রিয় থাকবেন।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top