News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিফলে গেল ট্রেনে গাঁজা পাচার, সাড়ে পনের কেজি শুকনো গাঁজা সহ ধৃত এক পাচারকারী
Image

বিফলে গেল ট্রেনে গাঁজা পাচার, সাড়ে পনের কেজি শুকনো গাঁজা সহ ধৃত এক পাচারকারী

ট্রেনে গাঁজা পাচারের চেষ্টা বিফলে গেছে। মুম্বাইগামী লোকমান্য তিলক এক্সপ্রেসে সাড়ে পনের কেজি শুকনো গাঁজা সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে রেল পুলিশ।

এ বিষয়ে রেল পুলিশ আধিকারিক জানিয়েছেন, মাঝে মধ্যেই বিভিন্ন যাত্রী বাহী ট্রেন গাঁজা পাচারের জন্য ব্যবহার করছে পাচারকারীরা। গোপন সূত্রে আবারো গাঁজা পাচারের খবর পেয়েছিল রেল পুলিশ। সেই মোতাবেক গতকাল মুম্বাইগামী লোকমান্য তিলক এক্সপ্রেসে জি আর পি এবং আর পি এফ যাত্রীদের দিকে নজর রাখছিল। সন্দেহভাজন এক যাত্রীকে আটক করে জিনিসপত্র তল্লাশিতে গাঁজা উদ্ধার হয়েছে।

রেল পুলিশ জানিয়েছে, ওই পাচারকারী অসমের কামরূপ জেলার বাসিন্দা ফখরুদ্দিন আহমেদ বলে পরিচয় মিলেছে। ধৃত পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Releated Posts

যতনবাড়িতে যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: গোমতী জেলার করবুক মহকুমার যতনবাড়ি এলাকার ঈশ্বরটিলায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 17, 2026

সাব্রুমে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১.৭২০ কেজি গাঁজা উদ্ধার, পলাতক বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা

সাব্রুম , ১৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে।…

ByByReshmi Debnath Jul 17, 2026

মনুতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ১৭ জুলাই: ধলাই জেলার মনু থানার অন্তর্গত বিজয় গিরি দেওয়ানপাড়া এলাকায় পুলিশ গাড়ি ও একটি আল্টো গাড়ির…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

রথযাত্রার দিন দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ

আগরতলা, ১৭ জুলাই: রথযাত্রা উপলক্ষে পরিবারের সকল সদস্য বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে চোরের দল…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top