News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রাক্ শীতে বাড়ছে দূষণ দিল্লিতে, বুধেও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন রাজধানী
Image

প্রাক্ শীতে বাড়ছে দূষণ দিল্লিতে, বুধেও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন রাজধানী

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): শীতের মরসুম কড়া নাড়ছে। প্রতি বছরের মতো এবারও দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকায় হাজির বায়ুদূষণ। দীপাবলির আগেই দিল্লি, নয়ডা, গুরুগ্রাম ও মোরাদাবাদের মতো বেশ কয়েকটি জনবহুল এলাকায় বায়ু মানের সূচক ‘অতি খারাপ’ পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিগত কয়েকদিনের মতো বুধবারও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল রাজধানী দিল্লি।শীত যত এগিয়ে আসছে দিল্লির বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বা একিউআই ততই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। বুধবার সকালে দিল্লির আইটিও এলাকায় বাতাসের গুণগতমান ছিল ৩৪৯।

লোধি রোড, ইন্ডিয়া গেট প্রভৃতি এলাকা ছিল ধোঁয়াশার চাদরে ঢাকা। এই পরিস্থিতি যে আগামী দিনে আরও খারাপ হতে পারে, সেই আশঙ্কাই গ্রাস করছে রাজধানীবাসীকে। এদিন সকালে দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতেও বাতাসের গুণগত মান খারাপ ছিল। গাড়ির দূষণ কম করতে দিল্লিতে এখন ‘রেড লাইট অন, গাড়ি অফ’ প্রচারও চালাচ্ছে দিল্লি সরকার। সমস্ত গাড়িচালককে অনুরোধ করা হয়েছে সিগন্যাল লাল থাকলে তাঁরা যেন গাড়ি বন্ধ রাখেন। তবুও যেন দূষণ কমছে না, বরং আরও বাড়ছে। দূষণের জেরে অস্বস্তিতে দিল্লিবাসী।

Releated Posts

‘জিরো এফআইআর’ করার অধিকার সম্পর্কে মহিলাদের সচেতন করলেন এনসিডব্লিউ চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): কোনও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করার অধিকার মহিলাদের…

ByByNews Desk Aug 30, 2026

ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর: উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং…

ByByNews Desk Aug 30, 2026

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপনের দাবি বঙ্গ কংগ্রেসের

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল…

ByByNews Desk Aug 30, 2026

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top