News Flash

  • Home
  • দিনের খবর
  • অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ প্রার্থনা নির্যাতিতার বাবা-মায়ের
Image

অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ প্রার্থনা নির্যাতিতার বাবা-মায়ের

কলকাতা, ২২অক্টোবর (হি.স.): এবার অমিত শাহকে চিঠি লিখলেন আর জি কর মেডিক্যালের নিহত নির্যাতিতার বাবা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চাইলেন চিঠিতে। সূত্রের খবর, মানসিক যন্ত্রণা ও অসহায়তার কথা জানিয়ে অমিত শাহকে চিঠি লিখেছেন নিহত নির্যাতিতার বাবা।

তিনি বলেছেন, মেয়ের মৃত্যুর পর তাঁরা মানসিক ভাবে ভেঙে পড়েছেন। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ চান তিনি। তিনি জানতে চান, কবে , কোথায় তাঁর সঙ্গে দেখা হতে পারে। কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই দাবি করেছেন।

মঙ্গলবার সকালেই এই মর্মে শাহকে ইমেল পাঠিয়েছেন নির্যাতিতার বাবা। তিনি লিখেছেন, মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকেই প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছেন দম্পতি। অসহায় বোধ করেছেন উভয়েই। এমন অবস্থায় তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু বিষয়ে আলোচনা করতে চান নির্যাতিতার বাবা-মা। আর জি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় শাহ কী ভাবছেন, তা-ও জানতে চান তাঁরা। সাক্ষাতের জন্য শাহের থেকে সময় চেয়েছেন তাঁরা। মঙ্গলবার শাহের জন্মদিন। ইমেলে শাহকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন নির্যাতিতার বাবা।

Releated Posts

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026

উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে উঠছে নিউ জলপাইগুড়ি স্টেশন

গুয়াহাটি, ৩০ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনকে আরও আধুনিক করে…

ByByNews Desk Aug 30, 2026

নুন কুনের কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় সাহসী উদ্ধার অভিযান, প্রাণ বাঁচাল সেনার এভিয়েশন দল

শ্রীনগর, ৩০ আগস্ট (আইএএনএস): নুন কুন পর্বতশ্রেণির কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সফলভাবে এক ব্যক্তিকে উদ্ধার…

ByByNews Desk Aug 30, 2026

টিএমসিপি-র সমাবেশে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ অধিকারীর

কলকাতা, ২৯ আগস্ট (আইএএনএস): তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top