News Flash

  • Home
  • দিনের খবর
  • সব ধর্মই যুগের সঙ্গে তাল রেখে চলে, ব্যতিক্রমী ইসলাম, কটাক্ষ তথাগতর
Image

সব ধর্মই যুগের সঙ্গে তাল রেখে চলে, ব্যতিক্রমী ইসলাম, কটাক্ষ তথাগতর

কলকাতা, ২২ অক্টোবর (হি.স.) : “ইসলামের সঙ্গে অন্য ধর্মের মূল প্রভেদ হচ্ছে, অন্য সব ধর্মই যুগের সঙ্গে তাল রেখে চলে।” মঙ্গলবার এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “হিন্দুধর্মে একসময় সতীদাহ, নরবলি, অস্পৃশ্যতা ইত্যাদি কুপ্রথা ঢুকেছিল, আজকে তা হিন্দুর চোখে ঘৃণ্য। খ্রিষ্টানরা জোয়ান অফ আর্ককে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল, আজকে সেটা তাদের চোখে ঘৃণ্য।

কিন্তু ইসলাম এক অচলায়তন। চৌদ্দশো বছর আগে তাদের নবী যা করত বা বলত সেটা তারা আজ অনুসরণযোগ্য বলে মনে করে। তার  বিশাল ফিরিস্তি আছে, শুধু দুটো বলি। কোন নারী যদি ধর্ষিতাও হয়, তাহলেও সে বিবাহের বাইরে যৌনসংসর্গ করেছে বলে তাকে পাথর মেরে খুন করার বিধান আছে।একজন পুরুষ সাক্ষীর সাক্ষ্যের সমান দুইজন নারীর সাক্ষ্য।

কিন্তু এর মধ্যে বিশাল ভণ্ডামিও যাচ্ছে। নবীর সময় মসজিদ থেকে চেঁচিয়ে আজান দেওয়া হত, এখন কেন লাউডস্পিকার ব্যবহার হয়? তখন সবাই উট চড়ে যাতায়াত করত, এখন কেন মোটরগাড়ি চড়ে?”

Releated Posts

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026

উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে উঠছে নিউ জলপাইগুড়ি স্টেশন

গুয়াহাটি, ৩০ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনকে আরও আধুনিক করে…

ByByNews Desk Aug 30, 2026

নুন কুনের কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় সাহসী উদ্ধার অভিযান, প্রাণ বাঁচাল সেনার এভিয়েশন দল

শ্রীনগর, ৩০ আগস্ট (আইএএনএস): নুন কুন পর্বতশ্রেণির কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সফলভাবে এক ব্যক্তিকে উদ্ধার…

ByByNews Desk Aug 30, 2026

টিএমসিপি-র সমাবেশে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ অধিকারীর

কলকাতা, ২৯ আগস্ট (আইএএনএস): তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top