News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা নয় চাকুরি চাই – এই স্লোগান তুলে শহরে মিছিল যুব কংগ্রেসের
Image

নেশা নয় চাকুরি চাই – এই স্লোগান তুলে শহরে মিছিল যুব কংগ্রেসের

আগরতলা, ২১ অক্টোবর: নেশা নয় চাকরি চাই এই স্লোগানকে সামনে রেখে আজ শহরে সদর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়েছে। পরর্বতী সময়ে মিছিল শেষে শ্রম অধিদপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মী সর্মথকরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কর্মী জানিয়েছেন, ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার রাজ্যবাসীর কাছে বহু প্রতিশ্রুতি দিয়েছিল। বেকারদের কর্মসংস্থান থেকে শুরু করে নেশা মুক্ত ত্রিপুরা গড়বে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তুু কাজের কাজ কিছুই করে নি। উল্টো রাজ্যের প্রত্যেক ঘরে যুবক যুবতীরা নেশার কড়ালগ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে।

এদিন তিনি আরও বলেন, রাজ্যের প্রত্যেক জায়গায় কোথাও না কোথাও নেশায় আসক্ত হয়ে যুবকরা খুন, সন্ত্রাস সহ নারী নির্যাতনের কাজে যুক্ত হচ্ছেন। নেশায় আসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক লিপ্ত হয়ে পড়েছে যুবক। তাতে শাসক দলের নেতা কর্মীরাও যুক্ত রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এরই প্রতিবাদে আজ সরব হয়েছে কংগ্রেস।

Releated Posts

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল আইনজীবীর, মর্গ পরিষেবা নিয়ে ক্ষোভ

আগরতলা, ২২ জুলাই : ঊনকোটি জেলার বেতছড়া এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের সদস্য…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, ২৩ জুলাই জাতীয় সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র…

ByByReshmi Debnath Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top