News Flash

  • Home
  • খেলা
  • লা লিগা : দাপুটে ফুটবলে সেভিয়াকে উড়িয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা
Image

লা লিগা : দাপুটে ফুটবলে সেভিয়াকে উড়িয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা

 বার্সেলোনা, ২১ অক্টোবর (হি.স.) : অলিম্পিক স্টেডিয়ামে রবিবার রাতে লা লিগার   ম্যাচে দাপুটে ফুটবল খেলে  ৫-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের   দল। ক্লাসিকোর   আগে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা।

প্রথমার্ধে জোড়া   গোল করলেন রবের্ত লেভানদোভস্কি আর   বদলি নেমে পাবলো তোরে   আরও দুটি গোল করেন। আর   একটি করেন পেদ্রি। একটি গোল শোধ করেন সেভিয়ার   ইদুম্বো। সোমবার   দু গোল করে   লেভানদোভস্কি জার্ড মুলারকে (৩৬৫) ছাড়িয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের   হিসাবে সর্বোচ্চ লিগ গোলের   তালিকায় তিন নম্বরে   উঠে এলেন লেভানদোভস্কি (৩৬৬)। তার   ওপরে   আছেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো  (৪৯৫) ও লিওনেল মেসি (৪৯৬)।

সোমবারের   ম্যাচে উল্লেখযোগ্য দিকটি হল, ম্যাচ শুরুর   আগে লা লিগার   গত মাসের সেরা খেলোয়াড়ের   ট্রফি লামিনে ইয়ামালের   হাতে তুলে দেন রাফিনিয়া। চোট কাটিয়ে শুরুর   একাদশেই ফিরেছেন ইয়ামাল। ১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।

Releated Posts

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026

‘যাঁর প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করে’: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে…

ByByNews Desk Aug 29, 2026

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top