News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০ অক্টোবর বারাণসীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, যাবতীয় প্রস্তুতি সম্পন্ন
Image

২০ অক্টোবর বারাণসীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, যাবতীয় প্রস্তুতি সম্পন্ন

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): রবিবার, ২০ অক্টোবর নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে বারাণসী-সহ সমগ্র দেশে ৬,৬১১ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রধানমন্ত্রীর দু’টি জনসমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে। যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ববতপুর বিমানবন্দরে অবতরণ করবেন এবং সোজা চলে যাবেন রিং রোডের শঙ্করা নেত্রালয়ে, সেখানে হাসপাতালের উদ্বোধন করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী সিগরা স্পোর্টস কমপ্লেক্সের উদ্দেশে রওনা হবেন যেখানে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অনেকেই উপস্থিত থাকবেন।

Releated Posts

দিল্লি ব্রিকস সম্মেলনে জলবায়ু সহযোগিতা ও বিশ্বব্যাপী স্থিতিস্থাপকতা বাড়ানোর সম্ভাবনা

কেপটাউন, ২৯ আগস্ট (আইএএনএস): বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের ক্রমবর্ধমান প্রভাব আরও ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিকে বড় পরিবর্তনের…

ByByNews Desk Aug 29, 2026

‘শুদ্ধিকরণ অস্পৃশ্যতারই আরেক নাম’: হালদওয়ানিতে খাড়গেকে ‘অপমানের’ অভিযোগ তুলে সরব রাহুল

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সভা করার পর রামলীলা ময়দান ‘শুদ্ধিকরণ’ করার অভিযোগ…

ByByNews Desk Aug 29, 2026

‘অপারেশন সিঁদুর ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরেছে’: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি.এল. বর্মা

বেঙ্গালুরু, ২৯ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’ ভারতের দেশীয় অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরেছে এবং প্রতিরক্ষা…

ByByNews Desk Aug 29, 2026

সোনিয়া গান্ধীর বই প্রকাশ না করা নিয়ে বিজেপি-কংগ্রেসের চাপানউতোর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সংসদীয় দলের (সিপিপি) চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ না করার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top