News Flash

Image

করিমগঞ্জে শিশু সুরক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণ

করিমগঞ্জ (অসম) ১৮ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলায় শিশু সুরক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে সমাজের প্রতিটি স্তরে শিশুদের সাথে জড়িত শিক্ষক, সরকারি কর্মী ও জনগণকে প্রশিক্ষিত করার অঙ্গ হিসেবে শুক্রবার করিমগঞ্জে জেলার শিক্ষকদের নিয়ে এক প্রশিক্ষণ কার্যসূচির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় করিমগঞ্জের জেলা গ্রন্থাগার ভবনে করিমগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিশু সুরক্ষা ইউনিটের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে করিমগঞ্জের সহকারী আয়ুক্ত ও ভারপ্রাপ্ত জেলা শিশু সুরক্ষা আধিকারিক প্রিয়াঙ্কা ইয়ামনাম, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লুউসি) চেয়ারম্যান বিশ্ববরন বরুয়া, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির প্রাক্তন সদস্য ও রিসোর্স পার্সন সত্যজিৎ দাসকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা শিশু সুরক্ষা আধিকারিক প্রিয়াঙ্কা ইয়ামনাম স্বাগত ভাষণ প্রদান করে বলেন যে মাতা পিতার পর শিশুরা অধিক সময় শিক্ষকদের সাথেই অতিবাহিত করে তাই শিক্ষকদের শিশু সুরক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন থাকা একান্ত আবশ্যক। তিনি শিশু শ্রম, বাল্য বিবাহ, অবৈধ দত্তক, নিখোঁজ শিশু, শিশু নিগ্রহ, পরিত্যক্ত শিশু, পকসো আইন, শিশু অপহরণ  ও শিশু পাচার, শিশুকে ভিক্ষা বৃত্তিতে প্ররোচিত করার মত গম্ভীর সমস্যাগুলি সম্পর্কে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে জেলায় আসা চলতি ও বিগত বছরের তুলনাত্মক খতিয়ান তুলে ধরেন এবং এর প্রতিকারে গ্রহণীয় ব্যবস্থা সম্পর্কে সচেতনতামূলক আহ্বান জানান। তিনি শিশু সুরক্ষার কোন লঙ্ঘন সম্পর্কে অভিযোগ করিমগঞ্জ জেলায় চালু থাকা চাইল্ড হেল্পলাইন নম্বর ১০৯৮ এ জানানোর পরামর্শ দেন। অনুষ্ঠানে সিডব্লুউসি-র প্রাক্তন সদস্য সত্যজিৎ দাস বাল্য বিবাহ নিষেধাজ্ঞা আইন ও শিশু শ্রম আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এদিন সিডব্লুউসি-র চেয়ারম্যান বিশ্ববরণ বরুয়া শিশু পাচার রোধে থাকা ব্যবস্থা, আইনি শিশু দত্তক, শিশু নিগ্রহ, শিশুর যৌন হয়রানি প্রতিরোধে পকসো আইন নিয়ে সচেতনতা গড়ে তুলেন। এতে প্রতি জন বক্তা শিশু সুরক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রতিটি বিদ্যালয় সহ সবাইকে অবগত করতে আহ্বান জানান। উল্লেখ্য এ বিষয়ে পুলিশ কর্মীদের গত ১৬ অক্টোবর জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে  প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পরবর্তীতে অন্যান্যদেরও অনুরুপ প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানানো হয়। এদিনের অনুষ্ঠানে পিও এনআইসি দেবযানি দাস সহ জেলা শিশু সুরক্ষা ইউনিটের কর্মী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

Releated Posts

কৃষি উদ্যোগপতি ও এফপিওগুলির জন্য কম সুদে ঋণ, ভর্তুকি বাড়ানোর ঘোষণা অসম মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২৮ আগস্ট (আইএএনএস): কৃষি উদ্যোগপতি এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (এফপিও)-গুলিকে আর্থিকভাবে আরও সহায়তা দিতে বড় পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

অসমে ১৬৮ কোটি টাকার মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার মাদক পাচারকারী

শিলচর (অসম), ২৭ আগস্ট (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের কাছাড় জেলায় প্রায় ১৬৮ কোটি…

ByByNews Desk Aug 27, 2026

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026

মণিপুরে ১৩ জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ২৬ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ১৩ জন…

ByByNews Desk Aug 26, 2026

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026

আন্তঃরাজ্য বাস চলাচল স্বাভাবিক রাখতে নাগা-কুকি সম্প্রদায়কে ধন্যবাদ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৫ আগস্ট (আইএএনএস): ইম্ফল-দিমাপুর-গুয়াহাটি জাতীয় সড়ক-২ (NH-2) দিয়ে আন্তঃরাজ্য গণপরিবহণ পরিষেবার নির্বিঘ্ন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করায়…

ByByNews Desk Aug 25, 2026

পাঁচ দফা দাবিতে কেএসইউকে আলোচনায় আমন্ত্রণ মেঘালয় সরকারের: মুখ্যমন্ত্রী

শিলং, ২৫ আগস্ট (আইএএনএস): খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার জন্য সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসা: চতুর্থ কেএসইউ নেতাকে গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

গুয়াহাটি, ২৫ আগস্ট (আইএএনএস): শিলংয়ে গত ১৯ আগস্ট খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর কালো পতাকা নিয়ে বাইক র‍্যালিকে কেন্দ্র…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top