News Flash

  • Home
  • বিনোদন
  • ফের হুমকি পেলেন সলমন খান, মুম্বইয়ে অভিনেতার বাড়িতে নিরাপত্তা আঁটোসাঁটো
Image

ফের হুমকি পেলেন সলমন খান, মুম্বইয়ে অভিনেতার বাড়িতে নিরাপত্তা আঁটোসাঁটো

মুম্বই, ১৮ অক্টোবর (হি.স.): ফের হুমকি পেলেন অভিনেতা সলমন খান, নতুন এই হুমকির প্রেক্ষিতে মুম্বইয়ে অভিনেতার বাড়ির বাইরে ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। এদিকে, সলমনের ফার্মহাউসে হামলার ষড়যন্ত্রের মূল অভিযুক্তকে হরিয়ানা থেকে গ্রেফতারের পর অভিনেতার পানভেল ফার্মহাউসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সলমন খান ৫ কোটি টাকা না দিলে তাঁর পরিণতিও হবে বাবা সিদ্দিকির মতো, এমনই হুমকি-বার্তা এসেছে মুম্বই পুলিশের কাছে। হুমকি-বার্তা পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ। হুমকি-বার্তা কারা পাঠাল, এর নেপথ্যে লরেন্স বিশ্নোই গোষ্ঠী রয়েছে কি না, তা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনই বলিউড তারকার নিরাপত্তাও নিশ্ছিদ্র রাখতে চাইছে পুলিশ।

প্রসঙ্গত, বুধবারই সলমনকে খুনের ছক কষার অভিযোগে হরিয়ানার পানিপত থেকে সুখ ওরফে সুখবীর বলবীর সিং নামে এক জনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই ব্যক্তি বিশ্নোই দলের সদস্য।

Releated Posts

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিন ফার্নান্ডেজের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে করা বিশেষ অনুমতি…

ByByNews Desk Jun 25, 2026

এএমএমএ-র সংকট কেটে যাবে, আশাবাদী মাম্মুট্টি

কোচি/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): মালয়ালম চলচ্চিত্র শিল্পের শিল্পী সংগঠন অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টস (এএমএমএ)-কে ঘিরে চলমান সংকট…

ByByNews Desk Jun 24, 2026

অম্বুবাচী উপলক্ষে মা কামাখ্যাকে স্মরণ লিসা রায়ের, ‘কিছু তীর্থযাত্রা কখনও শেষ হয় না’

মুম্বই, ২৪ জুন (আইএএনএস): অম্বুবাচী মেলার সূচনাকে কেন্দ্র করে মা কামাখ্যাকে স্মরণ করে আবেগঘন বার্তা শেয়ার করলেন অভিনেত্রী…

ByByNews Desk Jun 24, 2026

বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ভাইয়ের উপর হামলা, গুরুতর আহত; তদন্ত শুরু পুলিশের

পাটনা, ২২ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি-র ভাই বিজেন্দ্র নাথ তিওয়ারির উপর হামলার ঘটনা সামনে এসেছে বিহারের…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top