News Flash

Image

পাথারকা‌ন্দিতে ডেমু ট্রেনের চাকায় খণ্ডবিখণ্ড ম‌হিলা

পাথারকা‌ন্দি (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : ক‌রিমগঞ্জ-আগরতলাগা‌মী ডেমু ট্রেনের চাকার নীচে পড়ে মর্মা‌ন্তিক মৃত্যু হয়েছে জনৈক ম‌হিলার। নিহত মহিলাকে বছর ৪৫-এর সালমা বেগম বলে শনাক্ত করা হয়েছে। ঘটনা‌টি সংঘটিত হয়েছে পাথারকা‌ন্দির মৌয়ারবা‌ড়ি এলাকায় আজ বুধবার বিকাল প্ৰায় ২:৪৫ মিনিট নাগাদ।

ঘটনার খবর পেয়ে রেল পু‌লিশ অকুস্থলে গিয়ে মৃত‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্যা করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে। জানা গে‌ছে, নিহত মহিলা একজন ভবঘু‌রে গৃহবধূ। বা‌ড়ি বাজা‌রিছড়া থানাধীন কটাম‌ণির আট নম্বর ওয়া‌র্ডে। মহিলা‌টি গত কয়‌দিন ধ‌রে আসিমগঞ্জ এলাকার হাটখলা গ্রা‌মে তাঁর বা‌পের বা‌ড়ি‌তে অবস্থান কর‌ছি‌লেন।

আজ তি‌নি পা‌য়ে হেঁটে রেলওয়ে ট্র্যাকের পাশ দিয়ে দুল্লভপু‌রে এক আত্মীয়ের বা‌ড়ি‌তে যাচ্ছিলেন। কিন্তু অসাবধানতাবশত ট্রেনের সংস্প‌র্শে এসে গেলে হৃদয়বিদারক দুর্ঘটনা‌টি ঘ‌টে। ট্রেনের চাকায় তাঁর শ‌রীর খণ্ডবিখণ্ড হ‌য়ে গেছে। জানা গে‌ছে, মৃ‌তার স্বামী ও সন্তানা‌দি র‌য়ে‌ছেন।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top