News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাবা সিদ্দিকি হত্যা মামলায় পাকড়াও আরও দুই, অপরাধস্থল থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্রও
Image

বাবা সিদ্দিকি হত্যা মামলায় পাকড়াও আরও দুই, অপরাধস্থল থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্রও

মুম্বই, ১৫ অক্টোবর (হি.স.): এনসিপি গোষ্ঠীর নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় আরও দু’জনকে পাকড়াও করলো মম্বই পুলিশ। এছাড়াও অপরাধস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। মঙ্গলবার মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা জানিয়েছে, উত্তর প্রদেশের বাহরাইচ থেকে দু’জনকে আটক করেছে মুম্বই পুলিশ। আটক দু’জনের মধ্যে একজন হল হরিশ বলকরাম (২৩), যার পুণেতে একটি স্ক্র্যাপের দোকান ছিল, যেখানে অভিযুক্ত ধর্মরাজ এবং শিবপ্রসাদ গৌতম কাজ করত। অপরাধ করার কয়েকদিন আগে শিবপ্রসাদ ও ধর্মরাজের জন্য নতুন মোবাইল ফোন কিনেছিল হরিশ। হরিশও অপরাধ সম্পর্কে পুরোপুরি অবগত ছিল ও ষড়যন্ত্রে জড়িত ছিল।”মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা আরও জানিয়েছে, মুম্বই ক্রাইম ব্রাঞ্চ অপরাধস্থল থেকে আরেকটি অস্ত্র উদ্ধার করেছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ জিশান সিদ্দিকীর অফিস থেকে কিছু দূরে পার্ক করা একটি গাড়ির পিছনের টায়ারের নিচ থেকে এই অস্ত্র উদ্ধার করেছে। রাস্তার ধারে গত কয়েকদিন ধরে একটি গাড়ি পার্ক করা ছিল, যা পুরোপুরি পর্দা দিয়ে ঢাকা ছিল। উল্লেখ্য, গত শনিবার রাতে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয় অজিত পওয়ারপন্থী এনসিপি গোষ্ঠীর নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে। মৃত্যুর সময় বাবার বয়স হয়েছিল ৬৬ বছর।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top