News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচন স্থগিত করা অত্যন্ত গুরুতর বিষয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Image

নির্বাচন স্থগিত করা অত্যন্ত গুরুতর বিষয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): পঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। নির্বাচন স্থগিত করা অত্যন্ত গুরুতর বিষয়, এমনটাই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। এই অভিমত পোষণ করে পঞ্চায়েত নির্বাচন স্থগিত করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সকাল ৮টা থেকেই পঞ্জাবে শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েত নির্বাচন।এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে, “ভোট শুরু হয়েছে, ধরুন আমরা স্থগিত করলাম, তাতে সম্পূর্ণ বিশৃঙ্খলা তৈরি হবে। নির্বাচন পরিচালনা স্থগিত করা গুরুতর বিষয়। আগামীকাল কেউ এভাবেই সংসদ নির্বাচনও স্থগিত করতে চাইবে। আমরা (মামলা) তালিকাভুক্ত করব, তবে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেব না।”উল্লেখ্য, পঞ্জাবে গ্রাম পঞ্চায়েত নির্বাচন স্থগিত করতে অস্বীকার করেছিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন জানানো হয়। কিন্তু, শীর্ষ আদালতও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top