News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে বুধে শপথ ওমরের, উৎফুল্ল এনসি শিবির
Image

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে বুধে শপথ ওমরের, উৎফুল্ল এনসি শিবির

শ্রীনগর, ১৫ অক্টোবর (হি.স.): দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় পরে রাষ্ট্রপতি শাসনের অবসান হয়েছে জম্মু ও কাশ্মীরে। এবার বুধবার (১৬ অক্টোবর) জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আব্দুল্লাহ। উপ-রাজ্যপাল মনোজ সিনহা তাঁকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। প্রিয় নেতা ফের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হচ্ছেন, তাতে উৎফুল্ল ন্যাশনাল কনফারেন্স শিবির।উল্লেখ্য, প্রায় ১০ বছর পরে সম্প্রতি বিধানসভা নির্বাচন হয় জম্মু ও কাশ্মীরে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা পায় এনসি-কংগ্রেস জোট। এনসি বিধায়কেরা সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলের নেতা হিসাবে ওমরকে নির্বাচিত করেন। তার পরেই গত শুক্রবার নিজের দলের ৪২ জন বিধায়ক, ৬ কংগ্রেস বিধায়ক, এক সিপিএম, এক এএপি এবং কয়েক জন নির্দল বিধায়কের স্বাক্ষর সম্বলিত চিঠি নিয়ে উপ-রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে দেখা করেন এবং সরকার গঠনের দাবি জানান তিনি।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top